Swastika: শৈশবের স্মৃতিতে ডুবে গেলেন স্বস্তিকা, তুলে ধরলেন মনের কথা

Swastika: পুরনো স্মৃতি রোমন্থনে ফিরে গেলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika)। সবই অবিকল রয়ে গিয়েছে আগের মতো, শুধু বয়স বেড়েছে সেখানে থাকা মানুষদের। আমরা সকলেই জানি প্রত্যেকের বড়ো হওয়ার মধ্যে এক অদ্ভুত মায়া থাকে। আমাদের আশেপাশের মানুষ, দোকান সবেতে মিশে থাকে অদ্ভুত আবেগ।

সেরকমটাই হয়েছে এই অভিনেত্রীর ক্ষেত্রেও। এখন তিনি তারকা তবে ছোটবেলায় ছিলেন সাধারণ। অন্যদের মতোন তিনিও বিভিন্ন খাবার উপভোগ করতেন। সেরকমই এক ছোটবেলার পছন্দের খাবারের দোকানে গিয়েছিলেন তিনি। সেই উপলক্ষ্যে তুলে ধরেছেন মনের কিছু কথা।

এদিন তাকে দেখা যায় শাড়ি পরিহিত অবস্থায়। আর সবথেকে অবাক করা ছিল তার গয়নাগুলি। কারণ, সে ভারী গয়নাগুলির প্রত্যেকটি ছিল রুপোর। রুপোর গয়নাও এতটা সুন্দর হতে পারে তা বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। আর ক্যাপশনে তুলে ধরেছেন মনের বেশ কিছু কথা।

লেখেন, ‘মেট্রো করে গ্লোব সিনেমায় যাচ্ছিলাম। কত মজা হয়েছিল সেদিন। গ্লোবের গলিতে মা এর ফেভারিট দই বড়ার দোকান ছিল, সেদিন দেখলাম অবিকল একই আছে। স্টিলের প্লেট চামচ গুলো পর্যন্ত। শুধু কালের নিয়মে দাম বেড়েছে। উল্টোদিকে নিত্য নতুন ফ্যাশন ট্রেন্ড নিয়ে হাজির হকাররা।

তার পাশে মানে দই বড়ার দোকানের উল্টো দিকে মাসালা থাম্বস আপ এর স্টলের ছেলেটা দেখলাম আর ছেলে নেই। বুড়ো হয়ে গেছে। ওর দোকান থেকেই খেলাম, সোডা শিকাঞ্জি, ফালুদা দেওয়া কুলফি। উফ ওই গোলিটা একটা খনি বটে। সেদিন এসপ্লানেড যাওয়ার মেট্রোটা আসার আগে টুক করে কটা ছবি তুলে নিলাম। কপাল জোরে ফাঁকা প্লাটফর্ম পেয়ে গেছিলাম। টিং টিং টিটিং।’

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক