Trina: সবার প্রথমে আত্মবিশ্বাস বাকি সবকিছু পরে! এমনটাই জানালেন অভিনেত্রী তৃণা সাহা (Trina)। যা দেখার পর ভক্তদের মনে প্রশ্ন কী কারণে এমনটা বললেন তিনি? তাহলে কি ব্যক্তিগত জীবনের কিছু ইঙ্গিত দিয়েছেন? আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক খোলসা করে। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটু বেশি সক্রিয় তিনি।
ধারাবাহিক থেকে শুরু করে অন্যান্য সিনেমা বা ওয়েব সিরিজের প্রমোশন এমনকি ‘বিটিএস’ মুহূর্তগুলিকেও ভাগ করে নেন তিনি। সম্প্রতি একটি ফটোশ্যুটের কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে ভীষণ সাহসী অবতারে দেখা গিয়েছে। একইসাথে যোগ করেছে একটি বিশেষ ক্যাপশন।
ছবিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি খোলামেলা পোশাক। মিনি স্কার্ট, টপ এবং চুল উঁচু করে বাঁধা। আত্মবিশ্বাসের চূড়ান্ত নিদর্শন দিয়েছেন তিনি। তাকে দেখে এটাই স্পষ্ট হয় যে তিনি কাউকে তোয়াক্কা করেন না। নিজের মতন বাঁচতে পছন্দ করেন। জনপ্রিয় চরিত্র ‘পু’এর কথা উল্লেখ করে লেখেন, ‘আগে আত্মবিশ্বাস বাকি সব পরে।’
যে ছবি দেখার পর তাকে বিভিন্ন প্রশংসায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। প্রত্যেকের মুখে একটাই কথা এই অভিনেত্রী জৌলুস যেন ক্রমাগত বাড়ছে। অন্যদিকে যদি আমরা তার কেরিয়ার দেখি তাহলে তিনি বর্তমানে অভিনয় করছেন ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে। একইসাথে রয়েছে একটি সিনেমার কাজ।
শুধু তাই নয় একাধিক ওয়েব সিরিজেও ক্রমাগত কাজ করে চলেছেন। শোনা যাচ্ছে খুব শীঘ্রই ‘বিগ বস’ বাংলাতেও নাকি তার উপস্থিতি লক্ষ্য করা যাবে। সবমিলিয়ে বলতে গেলে ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছে তার কেরিয়ার। অন্যদিকে ব্যক্তিগত জীবন নিয়ে নানান জল্পনা উঠলেও সব ভ্রান্ত হিসেবে প্রমাণিত হয়েছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.