প্রতিদিন বাড়িঘর পরিষ্কার করা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। পরিষ্কার-পরিচ্ছন্ন ঘর মানেই শুধু স্বাস্থ্যকর পরিবেশ নয়, বাস্তুশাস্ত্র মতে এটি পজিটিভ এনার্জির প্রবাহও নিশ্চিত করে। কিন্তু অনেকেই জানেন না, ঘর পরিষ্কারের সময় কিছু নির্দিষ্ট নিয়ম না মানলে তা নেগেটিভ এনার্জি ডেকে আনতে পারে এবং সংসারে অশান্তির কারণ হতে পারে।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ি পরিষ্কারের কাজ শুরু করা উচিত মূল দরজা থেকে। কারণ, মূল দরজাই হল এনার্জি প্রবেশের প্রধান পথ। এরপর ধীরে ধীরে একের পর এক ঘর পরিষ্কার করতে হবে। বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে মোছার সময় হাতের গতি যেন ঘড়ির কাঁটার দিকে (Clockwise) হয়। এতে ইতিবাচক শক্তি সক্রিয় হয় বলে মনে করা হয়।
ঘর মোছার জন্য ভোরবেলাই সবচেয়ে শুভ সময়। এই সময়ে ঘর পরিষ্কার করলে বাড়িতে পজিটিভ এনার্জির প্রবাহ বৃদ্ধি পায় এবং মনেও আসে প্রশান্তি। বাস্তুশাস্ত্র বলছে, যত বেলা বাড়ে ততই নেগেটিভ এনার্জির প্রভাব বাড়তে শুরু করে।
বিশেষ সতর্কতা হিসেবে বলা হয়েছে, দুপুর ১২টার পর ঘর মোছা একেবারেই উচিত নয়। এতে সংসারে আর্থিক ও মানসিক ক্ষতি হতে পারে বলে বিশ্বাস। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, সূর্যাস্তের পর ঘর পরিষ্কার করা নিষিদ্ধ। বাস্তুশাস্ত্র মতে, সন্ধ্যার পর ঘর মোছা হলে গৃহলক্ষ্মী কুপিত হন, যার ফলে আর্থিক অনটন ও অশান্তি নেমে আসতে পারে।
সুতরাং, সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে চাইলে ঘর পরিষ্কারের সময় এই নিয়মগুলি মেনে চলা অত্যন্ত জরুরি। ছোট অভ্যাসের পরিবর্তনেই বদলে যেতে পারে আপনার বাড়ির এনার্জি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.