জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে ধরা হয় সম্পদ, সুখ-স্বাচ্ছন্দ্য, প্রেম এবং বিলাসিতার কারক হিসেবে। সম্প্রতি শুক্রের নক্ষত্র পরিবর্তনকে ঘিরে জ্যোতিষ মহলে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। ৮ মে রাত ৯টা ৫১ মিনিটে শুক্র প্রবেশ করেছে মৃগশিরা নক্ষত্রে, যার অধিপতি মঙ্গল। এই অবস্থান পরিবর্তনের প্রভাব আগামী ১৭ মে পর্যন্ত বিশেষভাবে অনুভূত হতে পারে কয়েকটি রাশির জীবনে।
জ্যোতিষ গণনা অনুযায়ী, এই সময় চারটি রাশির জাতক-জাতিকারা আর্থিক উন্নতি, কর্মজীবনে সাফল্য এবং ব্যক্তিগত জীবনে সুখবর পেতে পারেন।
মেষ রাশি

মেষ রাশির জন্য এই সময়টি অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হতে পারে, পাশাপাশি নতুন দায়িত্বও আসতে পারে। ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ায় সামাজিক ক্ষেত্রেও সম্মান বাড়বে। প্রেমের সম্পর্কেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।
বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জন্য অর্থনৈতিক উন্নতির দরজা খুলতে পারে। চাকরিক্ষেত্রে পদোন্নতি বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের সম্ভাবনাও উজ্জ্বল। নতুন বিনিয়োগের পরিকল্পনা থাকলে এই সময়টি অনুকূল বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্যও মোটের উপর ভালো থাকবে।
তুলা রাশি

তুলা রাশির জাতকদের সৃজনশীল প্রতিভা এই সময়ে বিশেষ স্বীকৃতি পেতে পারে। অফিসে কাজের প্রশংসা যেমন মিলবে, তেমনই ইনক্রিমেন্ট বা বোনাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীদের লাভ বাড়তে পারে। ব্যক্তিগত সম্পর্ক আরও মজবুত হবে এবং দীর্ঘদিনের শারীরিক সমস্যারও কিছুটা উপশম মিলতে পারে।
কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময় আর্থিক দিক থেকে লাভজনক হতে পারে। পুরনো পাওনা টাকা হাতে আসতে পারে, ফলে মানসিক চাপ অনেকটাই কমবে। পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হবে। দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগের ক্ষেত্রেও সময়টি ইতিবাচক বলে ধরা হচ্ছে।
জ্যোতিষীদের মতে, শুক্রের এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব স্বল্প সময়ের হলেও তা অনেকের জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দিতে পারে। তবে ব্যক্তিগত জন্মছকের অবস্থানের উপর ফল ভিন্ন হতে পারে বলেও মত বিশেষজ্ঞদের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.