নাগা চৈতন্যর সাথে করা বিয়েটা ছিল তার মস্ত বড়ো ভুল! এমনটাই জানালেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা। ‘পুষ্পা’ সিনেমায় একটি আইটেম গানে নেচে রাতারাতি দেশজোড়া জনপ্রিয়তা লাভ করেছেন এই অভিনেত্রী। তবে কেরিয়ারে সাফল্য লাভ করলেও ব্যক্তিগত জীবনে কিন্তু মোটেই সফল নন তিনি।
এক সময় ভালোবেসে যাকে বিয়ে করেছিলেন, তার সম্পর্কে এবার জানালেন সেই বিয়েটা ছিল তার জীবনের মস্ত বড়ো ভুল। বিয়ের চার বছর কাটতে না কাটতে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। বিবাহবিচ্ছেদের পর কঠিন রোগে আক্রান্ত হন তিনি।
আরও পড়ুন,
*শৈশবের দেখা স্বপ্নের মিল বাস্তবে! রামলালার মুখ দেখে উচ্ছ্বাসিত কঙ্গণা রানাওয়াত
*অযোধ্যার চেয়ে ৪-গুণ উঁচু, বিদেশের মাটিতে তৈরি হচ্ছে বিশ্বের উচ্চতম রামমন্দির
‘মায়োসাইটিস’ নামক সেই রোগে পেশী ভঙ্গুর হতে থাকে। ফলে একটা সময় প্রচন্ড কষ্টের সম্মুখীন হতে হয়েছে এই অভিনেত্রীকে। তবে সেই যন্ত্রণাদায়ক দুই বছর পার করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন তিনি। সিনেমা ছাড়াও ওয়েবসিরিজে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
এরই মাঝে একটি পডকাস্টে বিবাহিত জীবন নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে তাকে। নাগার নাম উচ্চারণ না করে তিনি বলেন, ‘আমার জীবনের অন্যতম বড়ো ভুল ছিল আমি আমার সঙ্গীর দ্বারা প্রভাবিত হয়ে যেতাম। এমনকি আমার পছন্দ-অপছন্দ সবই তার ওপর এই নির্ভর করতো। পরে আমার উপলব্ধি হয় যে সেটা আমার জীবনের অনেক বড়ো ভুল।’
তবে ধীরে ধীরে নিজেকে সামলে নিয়েছেন তিনি। আলাদা আলাদা করে নিজেদের জীবন গুছিয়ে নিয়েছেন তারা। বর্তমানে সিনেমার কাজ ছাড়া বেশিরভাগ সময়ই অভিনেত্রীকে দেশের বাইরেই দেখা যায়। এছাড়া নাগা আরেক অভিনেত্রী শোভিতা ধুলিপালার সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছেন। সবমিলিয়ে বলতে গেলে পুরনো জীবন ভুলে নতুন করে বাঁচতে শুরু করেছেন তারা।
আরও পড়ুন,
*নীল গাউনে উন্মুক্ত ক্লিভেজ, ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুললেন অবনীত
*‘পিএইচডি সব্জিওয়ালা’! উচ্চশিক্ষিত হয়েও বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেন আলু, পেঁয়াজ, নেপথ্যে কোন কারণ

Hello, I am BB. I have been working in blogging for more than four years.