ভালোবেসে সুখী হতে চাইলে কোনো প্রত্যাশা রাখা যাবে না! সুখী সম্পর্কের রহস্য হিসেবে এমনটাই জানালেন অভিনেত্রী এশা দেওল। সম্প্রতি একটি টক শো’তে হাজির হয়েছিলেন তিনি। সেখানে তাকে এই কথা বলতে শোনা গিয়েছে। আদিত্য রানা সঞ্চালিত সেই টক শোতে তাকে জিজ্ঞেস করা হয় সুখী সম্পর্কের রহস্য কী?
উত্তরে তিনি বলেন, ‘আমি মনে করি যখন তুমি ভালোবাসবে তখন তার কাছ থেকে কিছু আশা কোরো না। যদি তুমি কোনো কিছু আশা না করে ভালোবাসতে পারো তাহলে তুমি ভীষণ সুখী মানুষ হতে পারবে। তবে যখন তুমি তার কাছ থেকে কিছু আশা করবে তখনই তুমি একজন দুঃখী মানুষ হয়ে উঠবে।’
‘সব সময় চেষ্টা করবে কোনো প্রত্যাশা না রেখে ভালোবাসার। এটাই সব থেকে ভালো উপদেশ। সবসময় স্বার্থহীনভাবে ভালোবাসো।’ এর পরেই সঞ্চালক আদিত্য রানা বলে ওঠেন, ‘দেখো আমরা তো সকলেই মানুষ। তাই আমাদের অনেক চাওয়া-পাওয়া তৈরি হয়ে যায়।’
তবে তাকে থামিয়ে দিয়ে ফের তিনি বলেন, ‘না না কখনোই কোনো প্রত্যাশা রাখা যাবে না।’ এই ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তার কথায় সহমত পোষণ করতে দেখা গিয়েছে বিভিন্ন নেটিজেনদের। আমরা সকলেই জানি একটি সুস্থ, স্বাভাবিক সম্পর্ক তৈরি করার জন্য সব সময় খোলা মনের মানুষ হতে হয়।
যদি আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে সমালোচনা করি বা সঙ্গীর সমস্ত খুঁত ধরতে যাই, এমনকি তার কাছ থেকে বিভিন্ন প্রত্যাশা রাখি তাহলে কখনোই সম্পর্কে সুখী হওয়া যায় না। সেই কথাই বলতে শোনা গিয়েছে অভিনেত্রী এশা দেওলকে।
আরও পড়ুন,
*প্রেমিকার কোলে মাথা দিয়ে অলস সময় কাটাচ্ছেন অভিনেতা অঙ্কুশ হাজরা!

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.