প্রেমিকার গলার নলি কেটে খুন! আত্মহত্যার চেষ্টায় প্রেমিক

বুধবার সকালে উত্তর ২৪ পরগনার সোদপুর এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি প্রকাশ্য রাস্তায় এক মহিলার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর পর নিজেকেও একই অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনাস্থল থেকে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মহিলাকে মৃত ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তির চিকিৎসা চলছে।

মৃত মহিলার নাম গীতা দাস (৪০)। আহত ব্যক্তির নাম সুভাষ দাস (৪৫)। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঠিক কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নেপথ্যে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রের দাবি, সকালে সোদপুরের ফিউচার গেট এলাকার সামনে আচমকাই ওই ব্যক্তি মহিলার উপর ছুরি নিয়ে চড়াও হন। ধারালো অস্ত্রের একাধিক আঘাতে তিনি গুরুতর জখম হয়ে রাস্তাতেই লুটিয়ে পড়েন। আশপাশের মানুষ চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্তকে থামানোর চেষ্টা করেন। অভিযোগ, তাঁদের কয়েকজনের দিকেও হামলার চেষ্টা করা হয়।

এরপর অভিযুক্ত নিজেকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাঁকেও মাটিতে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত দু’জনকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা গীতা দাসকে মৃত ঘোষণা করেন। সুভাষ দাস বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Baruipur Encounter: ‘ও সব করতে পারে’! এনকাউন্টারের পর বিস্ফোরক দাবি অভিযুক্তের স্ত্রীর

এলাকার এক বাসিন্দা জানান, সকালে বাইরে বেরিয়ে তিনি দেখেন, এক মহিলাকে ছুরি দিয়ে আঘাত করার পর ওই ব্যক্তি নিজেকেও আঘাত করছেন। তাঁর দাবি, দু’জনই স্থানীয় বাসিন্দা নন।

অন্য এক বাসিন্দার বক্তব্য, ঘটনাস্থলের পাশেই একটি পুকুর রয়েছে, যেখানে প্রায়ই বিভিন্ন মানুষ জড়ো হন। এলাকাবাসীর একাংশের অভিযোগ, সেখানে মাঝেমধ্যেই অশান্তির ঘটনা ঘটে। যদিও এই ঘটনার সঙ্গে সেই বিষয়টির কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

ঘটনার প্রকৃত কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের বয়ান, ফরেনসিক তথ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক