Yash-Nusrat: ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৬’এ পাওয়ার প্যাকড পারফরম্যান্স অভিনেতা যশ দাশগুপ্ত (Yash) এবং অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat)। সম্প্রতি তারই কয়েক ঝলক অভিনেতা পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। হয়তো অনেকেই জানেন প্রত্যেক বছর এই চ্যানেলের তরফ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যেখানে উপস্থিত থাকেন টেলি ইন্ডাস্ট্রির তারকা থেকে শুরু করে টলিউডের একাধিক পরিচিত মুখ। দুর্দান্ত পারফরম্যান্স, নাচ-গান সবমিলিয়ে জমজমাট হয়ে ওঠে এই অনুষ্ঠান। যেখানে মূলত অভিনয়ের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মান তুলে দেওয়া হয় তারকাদের হাতে। এবারও তার আয়োজন করা হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে শ্যুট হয়েছে ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’। তবে সেটি সম্প্রচারিত হবে ১৪ ও ১৫ ই মার্চ। এই অভিনেতা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যায় নুসরতের সাথে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি।
পোস্ট করতেই ছবিগুলো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও সেখানে ভক্তরা বলছেন তারা আপাতত এই সম্প্রচার হওয়ার অপেক্ষায় রয়েছেন। কারণ, এই জুটি মানেই আলাদা উত্তেজনা কাজ করে ভক্তদের মনে। একদিকে যেমন তাদের গভীর রসায়ন অন্যদিকে গ্ল্যামার, সবমিলিয়ে বিষয়টি দর্শক আকর্ষণ করে।
অন্যদিকে জানা গিয়েছে এবারের শো’তে হাজির ছিলেন দেব- শুভশ্রী, কোয়েলের মতন তারকারা। এমনকি তারা তাদের পারফরম্যান্স দিয়ে জমিয়ে তুলেছিলেন শো। এবারের ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’এ প্রধান থিম রাখা হয়েছে ‘ঘরে ঘরে অনেক দূরে’। মূলত গোটা বাংলা জুড়ে এই বিশেষ দিন উদযাপিত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.