Yuvaan: স্কুলের অনুষ্ঠানে দুর্দান্ত পারফরম্যান্স করলো শুভশ্রী গাঙ্গুলী (Subhasree) ও রাজ চক্রবর্তীর (Raj) পুত্র ইউভান (Yuvaan)। সম্প্রতি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গর্বিত মা নিজেই। আমরা সকলেই জানি বর্তমানে স্কুলে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে নাচ, গানের পাশাপাশি অন্যান্য প্রতিযোগিতামূলক বিষয়গুলি আয়োজিত হয়।
সেরকমই ইউভানদের স্কুলেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে অন্যান্য বাচ্চাদের সাথে সে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। এদিন তাকে বিশেষ একটি পোশাকে দেখা গিয়েছে। খুব সম্ভবত ভারতের কোনো রাজ্যের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে।
ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার হিরো।’ অর্থাৎ তিনি তার ছেলের এই পারফরমেন্সের জন্য ভীষণ গর্ববোধ করছেন। এর আগেও তিনি এরকম বিভিন্ন ভিডিও ও ছবি তুলে ধরেছেন। যেখানে ইউভান দেখিয়ে দিয়েছে সে তার বাবা-মায়ের আদর্শ সন্তান। যেহেতু বাবা-মা দু’জনেই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত।
তাইতো তার কাছ থেকেও বিভিন্ন প্রত্যাশা থাকে মানুষের। আর তাতেই সে উত্তীর্ণ হয়ে চলেছে প্রশংসার সাথে। ভিডিওটি পোস্ট করতেই বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন এইটুকু বয়স থেকে তার মধ্যে প্রতিভা প্রকাশিত হচ্ছে।
উল্লেখযোগ্য, শুভশ্রী এবং রাজের জীবন নিয়ে যতই সমালোচনা থাকুক না কেন ইউভান এবং ইয়ালিনীকে কিন্তু ভালোবাসায় ভরিয়ে তোলেন অনুরাগীরা। তাদের কখনোই কটাক্ষের সম্মুখীন হতে হয় না। মাঝেমধ্যেই তাদের বিভিন্ন ছবি ও ভিডিও তুলে ধরেন এই জুটি। যেগুলো বিশেষ পছন্দ করেন সকলে।

Sudeshna has been writing entertainment reports since 2021.