নতুন বছর মানেই নতুন শুরু, নতুন আশা আর নতুন প্রতিজ্ঞা। বছরের শুরুতে আমরা অনেকেই ভাবি—কী বদল আনব জীবনে, কোন অভ্যাস ছাড়ব আর কোন পথে এগোব। জ্যোতিষশাস্ত্র বলছে, সব রাশির জন্য এক রকম রেজ়োলিউশন কার্যকর হয় না। গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী প্রত্যেক রাশির নিজস্ব শক্তি, দুর্বলতা ও করণীয় রয়েছে। ২০২৬ সালে কোন রাশির জাতকের কী রেজ়োলিউশন নেওয়া উচিত, তা এক নজরে দেখে নেওয়া যাক।
মেষ রাশি

২০২৬ সালে মেষ রাশির জাতকদের ক্ষমতা ও প্রভাব বাড়বে। তবে সেই সঙ্গে প্রতিকূল পরিস্থিতিও আসতে পারে। তাই এই বছরের রেজ়োলিউশন হোক—নিজের ক্ষমতার ওপর ভরসা রাখবেন, কিন্তু অহংকার করবেন না। অন্যের কথায় বিভ্রান্ত না হয়ে নিজের বিবেচনাকেই গুরুত্ব দিন।
বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জন্য এই বছর আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির সময়। মানসিক শান্তির জন্য যোগা, ধ্যান বা মেডিটেশন অভ্যাসে আনুন। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে জীবন শুরু করার সংকল্প নিন।
মিথুন রাশি

চঞ্চল মন মিথুন রাশির প্রধান বৈশিষ্ট্য। ২০২৬ সালে মনঃসংযোগ বাড়ানোই হবে প্রধান লক্ষ্য। কাজের ফাঁকে বিশ্রাম, গান শোনা বা হালকা হাঁটাচলা মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।
কর্কট রাশি

সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে ভুলে যান কর্কট রাশির জাতকরা। নতুন বছরে নিজের যত্ন নেওয়াকে অগ্রাধিকার দিন। নিজেকে ভালোবাসা শেখাটাই হবে সবচেয়ে বড় রেজ়োলিউশন।
আরও পড়ুন:১৪ দিনের মধ্যে ভাগ্যবদল! বুধের নক্ষত্র পরিবর্তনে ধন-প্রেমে সাফল্য ৪ রাশির
সিংহ রাশি

সিংহ রাশির জাতকরা স্বভাবতই নেতৃত্ব দিতে ভালোবাসেন। তবে ২০২৬ সালে বুঝে সাহায্য করার অভ্যাস গড়ে তুলুন। যাকে সত্যিই প্রয়োজন, তাকেই সাহায্য করুন—নইলে ভুল বোঝাবুঝি হতে পারে।
আরও পড়ুন:পূর্বাষাঢ়া নক্ষত্রে শুক্র গোচর: প্রেম, অর্থ ও সৌভাগ্যের জোয়ার ৪ রাশিতে
কন্যা রাশি

এই বছর কন্যা রাশির জাতকদের আরও সংগঠিত হতে হবে। ভয় না পেয়ে পরিকল্পনা করে এগোন। ধৈর্য ধরলে খারাপ সময় কেটে যাবে—এই বিশ্বাসটাই হবে আপনার শক্তি।
আরও পড়ুন:কুবেরের আশীর্বাদে ধনবান এই তারিখের জাতকরা, কখনও অর্থকষ্টে পড়েন না
তুলা রাশি

শান্তির খোঁজে অনেক সময় সত্যকে এড়িয়ে যান তুলা রাশির জাতকরা। ২০২৬ সালে রেজ়োলিউশন হোক—ভুলের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া। মিথ্যে আশ্বাসে নয়, বাস্তবেই ভরসা রাখুন।
বৃশ্চিক রাশি

নিজের অনুভূতি গোপন রাখাই বৃশ্চিক রাশির স্বভাব। কিন্তু নতুন বছরে প্রয়োজনমতো নিজের মনের কথা প্রকাশ করার সিদ্ধান্ত নিন। এতে মানসিক চাপ কমবে।
আরও পড়ুন:নতুন বছরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে ঘরে আনুন এই ৫ পরিবর্তন
ধনু রাশি

ধনু রাশির জাতকরা আনন্দে থাকতে ভালোবাসেন। তবে এ বছর শুধু নিজের নয়, প্রিয়জনদের সুখের দিকেও নজর দিন। সম্পর্কের যত্ন নিন, খোঁজখবর রাখুন।
মকর রাশি

অন্যের প্রশংসা আপনাকে আনন্দ দেয়, তবে ২০২৬ সালে অন্যের মতামতের উপর নির্ভর না করে নিজের সিদ্ধান্তে আস্থা রাখুন। নিজের পথ নিজেই ঠিক করুন।
কুম্ভ রাশি

সমস্যার সমাধানে আপনি দক্ষ। নতুন বছরে সেই ক্ষমতা শুধু নিজের জন্য নয়, অন্যদের উপকারেও ব্যবহার করুন। সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন।
মীন রাশি

নিজেকে যেমন, তেমনভাবে গ্রহণ করাই হবে ২০২৬ সালের মূল শিক্ষা। নিজের ওপর বিশ্বাস রাখুন, অযথা অন্যের মতো হতে গিয়ে নিজেকে হারাবেন না।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.