২০০ বছরের অপেক্ষার অবসান। দীর্ঘ দুই শতাব্দী পর পরিবারে জন্ম নিল কন্যাসন্তান। আর সেই আনন্দ যেন বাঁধ মানল না। হাসপাতাল থেকে সদ্যোজাত কন্যা ও তার মাকে সাধারণভাবে নয়, একেবারে রাজকীয় কায়দায় রথে চাপিয়ে বাড়ি নিয়ে এল মহারাষ্ট্রের বীড জেলার একটি পরিবার। সঙ্গে ছিল বাজনা, আনন্দ-উচ্ছ্বাস আর পরিবারের সদস্যদের নাচ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত প্রায় ২০০ বছরে তাঁদের বংশে কোনও কন্যাসন্তানের জন্ম হয়নি। ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারের সদস্যরা অপেক্ষা করেছেন একটি কন্যাসন্তানের মুখ দেখার জন্য। সেই অপেক্ষা শেষ হল এবার। সদ্যোজাত কন্যার আগমনে কার্যত উৎসবে পরিণত হল গোটা পরিবার।
হাসপাতাল থেকে মা ও শিশুকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে রথের ব্যবস্থা করা হয়। রথে বসিয়ে তাঁদের নিয়ে যাওয়া হয় বাড়ির পথে। রথের সঙ্গে ছিল বাদ্যযন্ত্রের আয়োজনও। পরিবারের সদস্যদের পাশাপাশি আনন্দে শামিল হন আশপাশের মানুষজনও। রাস্তায় এমন দৃশ্য দেখে পথচলতি মানুষজনের অনেকেই থমকে দাঁড়ান।
আরও পড়ুন,
অতিবৃষ্টিতে ফরাক্কার কাছে রেললাইনে ধস, থমকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন
কন্যাসন্তানের বাবা জানান, তিনি শুনেছেন মেয়েরা বাবার সঙ্গে বিশেষভাবে ঘনিষ্ঠ হয়। তাঁর সদ্যোজাত মেয়েকে ফুলের মতো করে বড় করতে চান তিনি। বহু প্রতীক্ষিত এই সন্তানের জন্মে তাঁর আনন্দের কোনও সীমা নেই।
শিশুটির ঠাকুমার কাছেও এই দিনটি অত্যন্ত আবেগের। তাঁর কথায়, পরিবারের ২০০ বছরের অপেক্ষার অবসান ঘটেছে। ঘরে এসেছে কন্যাসন্তান। তাই এই বিশেষ মুহূর্তকে পরিবারের সকলে প্রাণভরে উপভোগ করতে চান।
আরও পড়ুন,
ইনস্টাগ্রামে পরিচয়, প্রেম থেকে বিয়ে! উত্তরপ্রদেশে খাটের নীচে তরুণীর দেহ, স্বামীর খোঁজে পুলিশ
দীর্ঘ প্রতীক্ষার পর আসা এই কন্যাসন্তান ইতিমধ্যেই পরিবারের সকলের চোখের মণি। দুই শতাব্দীর অপেক্ষার অবসান ঘটিয়ে তার আগমন যে পরিবারে নতুন আনন্দের অধ্যায় শুরু করেছে, তা বলাই যায়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.