Lifestyle: ফলের পাতে আনুন নতুন স্বাদ, পরিচিত ফলের বাইরে এই ৪ দেশি ফলও হতে পারে সুস্বাস্থ্যের সঙ্গী

অনেকেই প্রতিদিনের খাবারে ফল রাখতে পছন্দ করেন। শুধু শরীরচর্চা বা ওজন কমানোর জন্য নয়, ফলের স্বাদ ও পুষ্টিগুণের টানেও অনেকে নিয়মিত ফল খান। আপেল, কলা, পেয়ারা, আম বা তরমুজের বাইরে আমাদের দেশেই এমন কিছু ফল রয়েছে, যেগুলি আজকাল খুব বেশি চোখে না পড়লেও পুষ্টিগুণে কোনও অংশে কম নয়। একসময় গ্রামবাংলার উঠোন বা বাগানে সহজেই মিলত এই ফলের গাছ। এখন শহুরে জীবনে সেসব অনেকটাই হারিয়ে গেলেও, স্থানীয় বাজারে খুঁজলে এখনও পাওয়া যেতে পারে এই সব স্বল্প-পরিচিত ফল।

রামফল: স্বাদের সঙ্গে প্রাকৃতিক মিষ্টতার ছোঁয়া
দেখতে খানিকটা বড় আকারের টম্যাটোর মতো হলেও রামফল আসলে আতার পরিবারেরই একটি ফল। এর মোটা খোসার ভিতরে থাকে নরম সাদা শাঁস, যার স্বাদ অত্যন্ত মিষ্টি ও মোলায়েম। অনেকেই এই ফলকে প্রাকৃতিক ডেজ়ার্ট বলেও মনে করেন। ঠান্ডা করে খেলে এর স্বাদ আরও বেড়ে যায়। শরীরে শক্তি জোগাতেও এই ফল কার্যকর।

Lifestyle: ফলের পাতে আনুন নতুন স্বাদ, পরিচিত ফলের বাইরে এই ৪ দেশি ফলও হতে পারে সুস্বাস্থ্যের সঙ্গী
Lifestyle: ফলের পাতে আনুন নতুন স্বাদ, পরিচিত ফলের বাইরে এই ৪ দেশি ফলও হতে পারে সুস্বাস্থ্যের সঙ্গী

করমচা: ছোট্ট ফলে টক-মিষ্টি পুষ্টি
লালচে-সাদা রঙের ছোট এই ফলের স্বাদে রয়েছে টক আর মিষ্টির সুন্দর মিশেল। গরম ও শুষ্ক আবহাওয়ায় করমচার গাছ সহজেই জন্মায়। আচার তৈরিতে এর জনপ্রিয়তা অনেক পুরনো। শুধু নুন মাখিয়েও খেতে দারুণ লাগে করমচা। এতে ভিটামিন সি ও আয়রনের পরিমাণ ভালো হওয়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

লাসোদা বা গুন্ডি: আচারে অনন্য, গুণেও ভরপুর
রাজস্থান ও পশ্চিম ভারতের কিছু অঞ্চলে বেশি দেখা যায় লাসোদা। ছোট ছোট থোকায় ফল ধরে এই গাছে। অনেকেই একে ইন্ডিয়ান চেরি নামেও চেনেন। আচারে এর স্বাদ অসাধারণ। কেউ কেউ আবার তরকারিতেও ব্যবহার করেন। অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ এই ফল শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। শ্বাসকষ্টের সমস্যাতেও উপকারী বলে মনে করা হয়।

ফলসা: গরমে শরীর ঠান্ডা রাখার প্রাকৃতিক উপায়
গ্রীষ্মকালে ফলসা অনেক জায়গাতেই পাওয়া যায়। ছোট বেগুনি রঙের এই ফল শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে বলে গরমের দিনে এর কদর বাড়ে। ফলসার শরবতও বেশ জনপ্রিয়। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট হজমশক্তি উন্নত করতে সাহায্য করতে পারে। গরমে ক্লান্তি কাটাতেও ফলসা উপকারী।

কেন এই দেশি ফলগুলি আবার জনপ্রিয় হওয়া দরকার?
এই ফলগুলির সবচেয়ে বড় সুবিধা হল, অধিকাংশ ক্ষেত্রেই এগুলি প্রাকৃতিকভাবে জন্মায় এবং খুব বেশি কীটনাশক ব্যবহার করা হয় না। ফলে পুষ্টিগুণ অটুট থাকে। পাশাপাশি স্থানীয় চাষি বা ছোট বিক্রেতাদের কাছ থেকে এই ফল কিনলে স্থানীয় ব্যবসাও উপকৃত হয়। তাই পরিচিত ফলের পাশাপাশি মাঝে মাঝে এই দেশি ফলগুলিকেও জায়গা দিতে পারেন নিজের খাবারের পাতে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক