হিন্দু ধর্মে ফুলকে অত্যন্ত পবিত্র উপাচার হিসেবে ধরা হয়। দেবদেবীর পুজোয় ফুল ছাড়া আয়োজন যেন অসম্পূর্ণ থেকে যায়। শুধু সৌন্দর্য নয়, বিভিন্ন ফুলের সঙ্গে জড়িয়ে রয়েছে আধ্যাত্মিক বিশ্বাসও। ধর্মীয় মতে, নির্দিষ্ট দেবতার পছন্দের ফুল অর্পণ করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে, দূর হয় অশান্তি এবং সংসারে বজায় থাকে সুখ-সমৃদ্ধি।
নিত্যপুজোয় কিছু বিশেষ ফুল ব্যবহার করলে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এমনই পাঁচটি ফুলের গুরুত্ব তুলে ধরা হল।
অপরাজিতা

অপরাজিতা বা নীল রঙের এই ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। শিবলিঙ্গে নিয়মিত অপরাজিতা অর্পণ করলে সংসারে সুখ ও মানসিক শান্তি বজায় থাকে বলে বিশ্বাস। পাশাপাশি আর্থিক সমস্যা থেকেও মুক্তি মেলে বলে অনেকে মনে করেন
*Astrology: স্বপ্নে এই লক্ষণগুলি দেখছেন? মিলতে পারে সম্পদ ও সৌভাগ্যের ইঙ্গিত
গাঁদা ফুল

গাঁদা ফুল ভগবান বিষ্ণুর প্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিষ্ণুকে গাঁদা অর্পণ করলে জীবনের বাধা কাটতে শুরু করে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা বাড়ে। নিত্যপুজোয় অন্যান্য দেবতার পুজোতেও গাঁদা ব্যবহার করা হয়।
লাল গোলাপ
লাল গোলাপ সাধারণত হনুমানজি ও মা লক্ষ্মীর সঙ্গে জড়িয়ে রয়েছে। এই ফুল ভক্তিভরে অর্পণ করলে পারিবারিক সুখ-শান্তি বজায় থাকে এবং বহুদিনের মনের ইচ্ছা পূরণের পথ খুলে যায় বলে মনে করা হয়।
সাদা গোলাপ
সাদা গোলাপকে মা সরস্বতীর প্রিয় ফুল হিসেবে ধরা হয়। জ্ঞান, শিক্ষা ও সাফল্যের প্রতীক এই ফুল। নিয়মিত পুজোয় সাদা গোলাপ ব্যবহার করলে বিদ্যা ও কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়।
*Astrology: সঙ্গীর রাগে অতিষ্ঠ? রান্নাঘরের এই এক মশলাই বদলে দিতে পারে সম্পর্ক!
জবা ফুল

জবা ফুল বিশেষ করে মা কালী ও দেবী দুর্গার পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিত্যপুজোয় জবা ব্যবহার করলে পরিবারে সম্পর্কের বন্ধন মজবুত হয় এবং ঘরে ইতিবাচক পরিবেশ বজায় থাকে বলে প্রচলিত ধারণা।
*Vastu: ঘরের সৌন্দর্য বাড়াবে, দূষণও কমাবে! বাড়িতে রাখুন এই ৫ ইনডোর গাছ
ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিকতার সঙ্গে জড়িয়ে থাকা এই ফুলগুলি শুধু পুজোর সৌন্দর্যই বাড়ায় না, অনেকের মতে জীবনে শুভ শক্তির আগমনও ঘটায়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.