‘কাঞ্চন ভীষণই মুখচোরা!’ সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তার সদ্যবিবাহিতা স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। এই দু’জনের বিয়ে নিয়ে কী পরিমাণ সমালোচনা হয়েছে তা আমরা সকলেই জানি। নেপথ্যে রয়েছে তাদের বিস্তর বয়সের পার্থক্য। তবে কোনো বিষয় নিয়েই তোয়াক্কা করেন না এই জুটি।
বরং দেখতে দেখতে বেশ কয়েক মাস সংসার করে ফেললেন। এমনকি হানিমুন সেরে এসেছেন মালদ্বীপে গিয়ে। সম্প্রতি ল একটি সাক্ষাৎকারে স্বামীর অনেক অজানা তথ্য তুলে ধরেছেন শ্রীময়ী। জানিয়েছেন কাঞ্চন ভীষণই মুখচোরা। এমনকি একটা সময় এমনও গিয়েছে যখন বালিশে মুখ গুঁজে কাঁদতেন অভিনেতা।
তবে কখনোই কাউকে বুঝতে দিতেন না তার কষ্টের কথা। পাশাপাশি এও জানিয়েছেন তার স্বামী তাকে নিয়ে কখনোই পজেসিভ্নেস দেখান না। এমনকি তার ভালোবাসার কথাও প্রকাশ করেন না স্ত্রীর কাছে। যদিও তিনি ভীষণই প্রেমিক মানুষ। আসলে তিনি মুখের কথায় নয় বরং কাজে বুঝিয়ে দেন স্ত্রীকে কতটা চোখে হারান তিনি।
অন্য দিকে কাঞ্চন জানিয়েছেন অতীতে তিনি এমন অনেক কাজই করতেন না যা এখন করছেন। নিজেকে নিয়ে ভাবা থেকে শুরু করে ঘুরতে যাওয়া সবটাই শিখে ফেলেছেন শ্রীময়ীর সাথে থেকে। উল্লেখযোগ্য, কাঞ্চন মল্লিকের এটি তৃতীয় বিয়ে। এর আগে দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি।
এমনকি দ্বিতীয় পক্ষের স্ত্রী পিঙ্কির সাথে একটি পুত্র সন্তানও রয়েছে তার। ছেলেকে নিয়ে একাই থাকেন পিঙ্কি। দীর্ঘ সময়ের দাম্পত্য বিচ্ছেদের পর গত মার্চ মাসে তৃতীয়বার জীবনের নতুন ইনিংস শুরু করেছেন ৫৩ বছর বয়সী এই অভিনেতা।
আরও পড়ুন,
*৯ হলেই বিয়ে দিতে হবে মেয়েদের! নেয়া বিল পাশের উদ্যোগ সংসদে

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.