বালির দেশে গিয়ে স্নানের পোশাকে ধরা দিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র! একাধিক ভঙ্গিমায় ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। হয়তো অনেকেই জানেন কিছুদিন আগে বিশেষ বন্ধু অভিনেতা দেবের সাথে কয়েকদিনের জন্য ছুটি কাটাতে বিদেশে পাড়ি দিয়েছিলেন তিনি।
ইতিমধ্যে সেখান থেকে একাধিক ছবি পোস্ট করেছেন। তবে বাড়ি ফিরে আসার পরও সেখানকার স্মৃতিচারণ করছেন আরো নতুন ছবি পোস্টের মাধ্যমে। সম্প্রতি সেরকমই কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যার ক্যাপশনে লিখেছেন, ‘আগামী সপ্তাহের জন্য তৈরি হচ্ছি।’
ছবিগুলিতে দেখা যাচ্ছে সাদা স্নানের পোশাক এবং চোখে কালো রোদচশমা লাগিয়ে রোদ্দুর উপভোগ করছেন তিনি। এছাড়াও মুখের বিভিন্ন ভঙ্গিমা করেছেন। এই ছবি দেখার পর বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ কেউ বলেছেন, ‘ক্যামেরাম্যান যে কে তা বোঝাই যাচ্ছে।’
আসলে এই ছবিগুলো তুলে দিয়েছেন তার বিশেষ বন্ধু দেব তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বিদেশে ভ্রমণ করতে গিয়ে অভিনেতা দেব তার আগামী সিনেমার কথা ঘোষণা করেছিলেন। যদিও সেখান থেকে বাড়ি ফেরার পর একাধিক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তাকে।
অন্যদিকে রুক্মিণী খুব শীঘ্রই দেখা যাবে ‘টেক্কা’ সিনেমায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে টেক্কার পোস্টার। এই সিনেমায় অভিনয় করবেন দেব, রুক্মিণী এবং স্বস্তিকা মুখার্জি। আপাতত সেই সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। কয়েকদিন আগে আবার তাকে গণপতি উৎসবেও মেতে উঠতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন,
*মৃত্যুর আগে দুই মেয়েকে ফোনে কী বলেছিলেন অনিল মেহতা?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.