এবার বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। দীর্ঘ আট বছরের বিবাহিত জীবন থেকে সরে আসতে চাইছেন অভিনেত্রী। যদিও প্রথম থেকেই এই বিয়ে নানান চাপানউতর শোনা গিয়েছিল। তবে এবার সেই জল্পনাকে সত্যি করে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, স্বামী মহসিন আখতার মিরের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করতে চলেছেন অভিনেত্রী।
একেই ভিন্ন ধর্মে বিয়ে, তার উপর স্বামীর থেকে ১০ বছরের বড় ঊর্মিলা। তাদের বিয়ের সময় নানান জল্পনা শোনা গিয়েছিল। এবার যেনো সেই জল্পনা সত্যি হল। ২০১৬ সালে মহসিন আখতার মিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। গত কয়েক মাসে একাধিক বিবাহবিচ্ছেদের কথা উঠে এসেছে বলিউড থেকে। এবার সেই তালিকায় নাম জড়ালো অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকরের।
কী কারণে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন অভিনেত্রী তা স্পষ্ট নয়। তবে এই বিচ্ছেদ হয়তো আপসে সম্ভব নয়, তাই আইনী লড়াইয়ের পথে হাঁটবেন অভিনেত্রী। ২০১৬ সালে খুবই ব্যক্তিগত পরিসরে ভিন্ন ধর্মে বিয়ে করেন ঊর্মিলা। তাই এই বিয়ে নিয়ে নানান চাপানউতর ছিলই। বিয়ের পর দীর্ঘ ৮ বছর কেটে যাওয়ার পর অভিনেত্রীর বিবাহবিচ্ছেদের মতন পদক্ষেপ যা অনেককেই অবাক করেছে।
বলি পাড়ার প্রথম সারির অভিনেত্রী ছিলেন ঊর্মিলা। তার শরীরী ভাষা ও দুর্দান্ত নাচের বিভঙ্গে মেতেছিলেন অনেকেই। এদিকে তার স্বামী মহসিন আখতার মির বলিউডে অভিনয় করতে চাইলেও অভিনেত্রীর জনপ্রিয়তার কাছেই ঘেষতে পারেননি তিনি। আর এই কারণে ব্যবসাকে নিজের পেশা হিসেবে বেছে নেন মহসিন। মহসিন কাশ্মীরের যুবক। ঊর্মিলা ও মহসিনের বিয়ের পর তাদের খুব একটা প্রকাশ্যে আসতে দেখা যায়নি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.