একমাত্র ছেলে ইউভানের জন্য গর্বিত মা তথা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! সম্প্রতি তারই কিছু ঝলক তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কাজের যতই চাপ থাকুক না কেন ছেলেমেয়ের জন্য সময় দিতে কখনোই ভোলেন না এই অভিনেত্রী। সংসার এবং কাজ খুব ভালোভাবেই ব্যালেন্স করেছেন তিনি।
দেখতে দেখতে তার ছেলে পাঁচ বছর পূর্ণ করেছে। কয়েকদিন আগেই ছেলের জন্মদিন মহা-আড়ম্বরের সাথে পালন করেছেন তিনি। আর এবার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন ছেলের একটি বিশেষ পারফরম্যান্সের ভিডিও। আসলে বিভিন্ন স্কুলগুলিতে পুজোর সময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন,
Rani-Kajol: মুখার্জি পরিবারের দুর্গাপুজোয় একসঙ্গে কাজল ও রানী
সেরকম ইউভানের স্কুলেও একটি বিশেষ শারদীয়া উৎসব আয়োজিত হয়েছিল। সেখানেই পুজোর গানে পারফরম্যান্স করতে দেখা যায় কচিকাঁচাদের। যেখানে অংশগ্রহণ করেছিল ইউভান। একেবারে আদর্শ বাঙালী সাজে দেখা গিয়েছে তাকে। পরনে ছিল সাদা ধুতি ও সাদা পাঞ্জাবী।
অপটু ভঙ্গিতে সেই নাচ পরিবেশন করতে দেখা গিয়েছে তাকে। তবে এতোগুলো কচিকাঁচার এই দৃশ্য ভীষণই আনন্দ দিয়েছে ভক্তদের। কারণ, বাচ্চারা যে কোনো কান্ডকারখানা করে থাকলেই সেগুলি অনেক বেশি আনন্দ দেয়। সেরকমটাই হয়েছে ইউভানের ক্ষেত্রে। তাইতো এই ভিডিও দেখার পর প্রত্যেকের মুখে একটাই কথা, ‘ভীষণ মিষ্টি।’
উল্লেখযোগ্য, ছেলেমেয়ের যে কোনো মুহূর্ত ভরপুর উপভোগ করেন শুভশ্রী এবং রাজ। যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন সপ্তাহে অন্তত একদিন বেরিয়ে পড়েন এদিক-ওদিক। একইসাথে বাচ্চাদের সাথে স্কুলেও যেতে দেখা যায় তাদের। সবমিলিয়ে বলতে গেলে রাজ এবং শুভশ্রী আদর্শ বাবা-মা এর উদাহরণ।
আরও পড়ুন,
*Nusrat: লাল শাড়িতে মোহময়ী নুসরত! পুজোর সাজে মেতে উঠলেন অভিনেত্রী

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.