Mimi: দুর্গাপুজোর পর বাড়ির লক্ষ্মীপুজোতেও সক্রিয় অংশগ্রহণ মিমির! দেখুন ছবি

Mimi: দুর্গাপুজোর পর এবার মা লক্ষ্মীর আরাধনায় মেতে উঠলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)! তারই কয়েক ঝলক তিনি তুলে ধরেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। পুজোর কয়েকটা দিন ভরপুর আনন্দ উপভোগ করেছেন তিনি। সমস্ত কিছুতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

হয়তো অনেকেই জানেন দুর্গাপুজোর পর বাড়িতে মা লক্ষ্মীর পুজো আড়ম্বরের সাথে করতে হয়। সেরকমটাই করেছেন মিমি, পুজোর ঠিক পরের দিন সেসব ছবি ভাগ করে নিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে নীল শাড়িতে অপরূপা সুন্দরী হয়ে উঠেছিলেন অভিনেত্রী।

কখনো পুজোর সামগ্রী গোছাতে ব্যস্ত আবার কখনো ঠাকুরমশাইয়ের সাথে সমস্ত রীতি নিষ্ঠার সাথে পালন করছেন। এক কথায় বলতে গেলে যতই তিনি আধুনিকা হয়ে থাকুন না কেন নিজের সংস্কৃতিকে কখনোই ভুলে যাননি। যার ঝলক আমরা মাঝেমধ্যেই দেখতে পাই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো থেকে শুরু করে সমস্ত পুজোতেই তিনি নিয়ম-নিষ্ঠার সাথে অংশগ্রহণ করে থাকেন। তাকে দেখে বোঝার উপায় নেই তিনি টলিউডের নামকরা একজন অভিনেত্রী। বাড়ির পুজোতে খুব সাধারণভাবে থাকেন তিনি। সমস্ত আত্মীয়-স্বজনদের সাথে মিশে জান আন্তরিকতার সাথে। যে বিষয়টা তাকে অন্যদের থেকে অনেক আলাদা করে তোলে।

উল্লেখযোগ্য, কয়েকদিন আগেই তার বাড়িতে ধুমধাম করে দুর্গাপুজো হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন টলিউডের অন্যান্য তারকারাও। সকলের সাথে মজা, ঠাট্টায় কয়েকটা দিন কেটে গিয়েছে তার। আর কয়েকদিন পরেই আবার দেখা গেল লক্ষ্মীপুজোয়। সবমিলিয়ে বলতে গেলে বেশ আনন্দেই কাটছে তার দিনগুলি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক