The Academy Of Fine Arts: স্বামীর আগামী সিনেমা তথা নিজের গানে উত্তাল নাচ অভিনেত্রী দর্শনা বণিকের (Darshana)। সম্প্রতি সেই ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। হয়তো অনেকেই জানেন আগামী ১৪ই নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘দ্য অ্যাকাডেমী অফ ফাইন আর্টস’। ইতিমধ্যেই তার ট্রেলার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
ট্রেলার দেখার পর সকলের মুখে একটাই কথা বাংলায় এমন পাল্প থ্রিলার সিনেমা আগে কখনো তৈরি হয়নি। যার ফলে এই সিনেমা মুক্তির জন্য অপেক্ষা করছেন সকলে। এরই মাঝে সিনেমার তরফ থেকে একটি রেট্রো পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন একঝাঁক তারকারা।
সিনেমা প্রধান চরিত্রদের মধ্যে একটিতে রয়েছেন সৌরভ দাস (Saurav)। এদিন যে ভিডিওটি উঠে এসেছে সেখানে দেখা যায় দর্শনা ও সৌরভ এই সিনেমার নতুন গানে বেশ উৎসাহের সাথে নাচছেন। নাচতে নাচতে তারা আরেক অভিনেতা জনকেও সেখানে ডেকে নেন। দর্শনাকে দেখে এটাই স্পষ্ট হয় ভীষণভাবে উপভোগ করেছেন পার্টি।
আসলে এই গানে তাকেই দেখা যাবে সিনেমায়। উল্লেখ্য, একে অপরকে ভীষণভাবে সাপোর্ট করতে দেখা যায় তাদের। ইন্ডাস্ট্রির যে কোনো পার্টিতেই সৌরভ, দর্শনা একসাথে উপস্থিত থাকেন। সেরকমটাই হয়েছিল এবারেও। ভিডিওটি দেখার পর তাদের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
অন্যদিকে যদি আমরা সিনেমার কাহিনী দেখি তাহলে সেটা মূলত একটি বহুমূল্য মদের বোতলকে ঘিরে। ওই বোতল চুরি করার জন্য একটি দলকে দায়িত্ব দেওয়া হয়। তবে তারপর একের পর খুন, জখম চলতেই থাকে। রহস্যে মোড়া এই সিনেমাটি দর্শকদের যে নিরাশ করবে না সেটা ইতিমধ্যেই স্পষ্ট।
#Saurav #Darshana #theacademyoffinearts