Subhasree-Raj: বিদেশের মাটিতে নতুন বছরের প্রথম দিনটি কাটালেন তারকা দম্পতি শুভশ্রী গাঙ্গুলী (Subhasree) এবং রাজ চক্রবর্তী (Raj)। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ভ্রমণের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। কাজ থেকে বিরতি নিয়ে প্রায়শই ভ্রমণে বেরিয়ে পড়েন এই দম্পতি।
ছেলেমেয়েদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়ে তবেই কর্মস্থলে ফেরেন তারা। সেই ধারা বজায় রেখেই নতুন বছর উদযাপনে তারা পাড়ি দিয়েছেন বিদেশে। বর্তমানে তারা ঠিক কোথায় রয়েছেন তা স্পষ্ট না করলেও, পোস্ট করা ছবিগুলি দেখে এটুকু নিশ্চিত যে তারা দেশের বাইরেই আছেন।
এর আগে বছরের শুরুতে একে অপরকে চুম্বন করে নতুন বছরকে স্বাগত জানানোর একটি ভিডিও শেয়ার করেছিলেন এই জুটি। এবার নতুন বছরের প্রথম দিনটিতে তারা শেয়ার করেছেন একাধিক রঙীন মুহূর্ত। কখনও সমুদ্রসৈকতে ছেলেমেয়েদের নিয়ে স্নানে মেতেছেন, আবার কখনও তাদের দেখা গিয়েছে শপিং মলে।
শুভশ্রী নিজের বেশ কিছু একক ছবিও পোস্ট করেছেন, যেখানে তাকে অত্যন্ত আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস দেখাচ্ছে। ছবিগুলি পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তাদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। বিশেষ করে রাজ-শুভশ্রীর দুই সন্তান ইউভান ও ইয়লিনিকে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা।
বাবা-মায়ের জনপ্রিয়তার সুবাদে এই দুই ক্ষুদে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তাদের এক ঝলক দেখার জন্য অনুরাগীরা মুখিয়ে থাকেন, আর রাজ-শুভশ্রীও নিয়মিত ছবি শেয়ার করে ভক্তদের সেই আকাঙ্ক্ষা পূরণ করেন। এক কথায় বলতে গেলে সন্তানদের নিয়ে সুখে দিন কাটাচ্ছেন তারা।
#Subhasree #Raj #Newyear

Sudeshna has been writing entertainment reports since 2021.