Dev: ‘প্রজাপতি ২’এর সাফল্যের পর পরিচালকসহ কলাকুশলীদের সাথে বড়মার মন্দিরে পূজা দিতে গেলেন অভিনেতা দেব (Dev)। সম্প্রতি সেই ঝলক উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই জানেন, বর্তমানে তারকারা সিনেমার সাফল্য কামনায় নৈহাটি বড়মা মন্দিরে পুজো দিতে যান।
সেই তালিকায় রয়েছেন দেব; এর আগে বহুবার তাকে নৈহাটিতে দেখা গেছে। আর এবার ‘প্রজাপতি ২’র সাফল্যের পর তাকে দেখা গেল মায়ের মন্দিরে। মাকে শাড়ি উৎসর্গ করে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। সম্প্রতি সেই ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, মায়ের সামনে হাতজোড় করে প্রণাম করে শাড়ি উৎসর্গ করছেন তিনি। সাথে তাকে বলতে শোনা গিয়েছে, তার নাম, গোত্র সবই মা জানেন, তাই নতুন করে বলতে হবে না; কারণ সেখানে অনেক ভীড় জমে গিয়েছিল। নিজের পুজো দেওয়ার পাশাপাশি অন্য ভক্তদের নিয়েও চিন্তিত ছিলেন অভিনেতা।
অন্যদিকে আরও বেশ কিছু ভিডিওতে দেখা গিয়েছে, সিনেমার পরিচালক অভিজিৎ সেন মাথা নত করে প্রণাম করছেন। তারা কৃতজ্ঞ সিনেমাটিকে এত সাফল্য দেওয়ার জন্য। সবমিলিয়ে এদিন মায়ের মন্দিরে হাজির হয়েছিলেন কলাকুশলীরা।
পুজো দেওয়ার পাশাপাশি ছাদে উঠে সকলের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা গিয়েছে দেবকে। সেদিন সেখানে ভীড় ছিল চোখে পড়ার মতো; তার একঝলক দেখার জন্য উপস্থিত হয়েছিলেন অনুরাগীরা। উল্লেখ্য, বড়দিনে মুক্তি পেয়েছে ‘প্রজাপতি ২’। মিঠুন চক্রবর্তী, ইধিকা পাল, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়-সহ সেখানে দেখা গিয়েছে কাঞ্চন মল্লিককেও।
#Dev #Projapati2

Hello, I am SB. I have been working in blogging for more than five years.