Debamalya-Madhumita: ইতিমধ্যেই এতো আইবুড়ো ভাত খেয়ে ফেলেছেন যে সংখ্যাটা প্রায় ভুলতে বসেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে মধুমিতা সরকার (Madhumita) ও দেবমাল্য চক্রবর্তীর (Debamalya)। খুব শীঘ্রই ঘটা করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি। সেই মোতাবেক চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। গত মাস থেকেই তাদের আইবুড়ো ভাত খাওয়ার পর্ব শুরু হয়েছে।
সম্প্রতি আরও এক আত্মীয়ের বাড়িতে আইবুড়ো ভাত সম্পন্ন হলো। তবে এখন আর তারা হিসেব রাখতে পারছেন না যে এই পর্যন্ত কত বাড়িতে নেমন্তন্ন রক্ষা করেছেন। সম্প্রতি দেবমাল্য বেশ কিছু ছবি পোস্ট করে তেমনটাই জানিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, পরিবারের সকল সদস্যের সঙ্গে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন এই যুগল।
আবার কখনও দেখা যাচ্ছে ভুরিভোজের আসরে। তাদের সামনে সাজানো রয়েছে থরে থরে খাবার; মাছ, মাংস, বিরিয়ানি থেকে শুরু করে মিষ্টি, বাদ যায়নি কিছুই। প্রথাগত নিয়ম মেনেই চলছে বিয়ের আয়োজন। নতুন জীবন শুরু করতে চলা এই জুটিকে ভক্তরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন।
জীবনের নতুন অধ্যায়ের জন্য অনুরাগীরা শুভকামনা জানিয়েছেন। শুরুতে একবার ভুল জীবনসঙ্গী নির্বাচন করলেও, সময়ের সাথে নিজেকে সামলে নিয়েছেন অভিনেত্রী। নতুন করে প্রেমে পড়েছেন এবং তার সাথেই বাকি জীবন কাটানোর অঙ্গীকার করেছেন।
পেশায় আইটি কর্মী দেবমাল্যর সাথে ইন্ডাস্ট্রির কোনো যোগাযোগ নেই। তবে এই সাধারণ মানুষটির সাথেই নতুন পথচলার সিদ্ধান্ত নিয়েছেন মধুমিতা। দীর্ঘদিনের প্রেমের পর এবার পালা সামাজিকভাবে ও আইনিভাবে একে অপরের হয়ে যাওয়ার।
#Madhumita #Debamalya

Sudeshna has been writing entertainment reports since 2021.