Sreemoyee-Kanchan: শ্রীময়ী ও কাঞ্চনের বয়সের দীর্ঘ ব্যবধান থেকে শুরু করে কাঞ্চনের চেহারা ‘পাটকাঠির মতো’ নানা বিষয়ে সম্প্রতি কড়া প্রতিক্রিয়া দিয়েছেন এই দম্পতি। অনেকেই জানেন, এই দু’জনের ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘকাল ধরে সমালোচনা চলছে।
তবে এই জুটি কখনোই সেসব চর্চাকে গুরুত্ব দেননি। সম্প্রতি একটি রিয়ালিটি শো-তে তারা আরও একবার বুঝিয়ে দিয়েছেন যে, আশপাশের মানুষের নেতিবাচক মন্তব্যে তারা মাথা ঘামান না; বরং নিজেদের মতো করে বাঁচতেই পছন্দ করেন। সেই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওর শুরুতে শ্রীময়ীকে বলতে শোনা যায়, ‘কাঞ্চনের বয়স ৫০ পেরিয়েছে, সে কী পারলো বা পারলো না, তা নিয়ে মন্তব্য করছে এমন সব মানুষ যারা হয়তো ঘুমের ওষুধ বা নেশার ট্যাবলেট খেয়েছে। আমি বয়সে বড় মানুষকে বিয়ে করেছি, তাতে আমার সমস্যা নেই; অন্যদের এতো সমস্যা কেন?’
অন্যদিকে কাঞ্চন বলেন, ‘আমি সুইমিং পুলে নামলে নিশ্চয়ই ধুতি-পাঞ্জাবি পরে নামবো না। আমার বাবা-কাকারাও তা করেননি। সুইমিং কস্টিউম পরায় আমাকে নাকি পাটকাঠি বা দেশলাই কাঠির মতো দেখতে লাগছে! সবথেকে অবাক করা বিষয় হলো, যারা এসব বলছেন তারা সবাই নারী।’
শ্রীময়ীও তাতে সহমত পোষণ করে জানান, কমেন্টবক্স দেখে তারা বুঝেছেন এই ধরনের মন্তব্য নারীদের পক্ষ থেকেই বেশি এসেছে। ভিডিওটিতে তারা আরও বেশ কিছু সাহসী তথ্য তুলে ধরেছেন। নিজেদের জীবন নিয়ে বরাবরই স্পষ্টবক্তা এই জুটি কোনো কথা বলতেই দ্বিধাবোধ করেন না।
#Kanchan #Sreemoyee