Dev: সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক, এবার অভিনেতা দেবের (Dev) নামে ডাকটিকিট চালু করলো ইন্ডিয়া পোস্ট। সম্প্রতি এই গৌরবময় সম্মানের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন অভিনেতা। দীর্ঘ সংগ্রামের পর টলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি এই কথা আজ সবারই জানা।
বর্তমানে তিনি টলিউডের হার্টথ্রব; এক কথায় বলতে গেলে, নিজ কাঁধে টলিউডকে এগিয়ে নিয়ে চলেছেন দেব। একাধিক সম্মাননা ইতিপূর্বেই তাঁর ঝুলিতে এসেছে। এবার ইন্ডিয়া পোস্টের পক্ষ থেকে দেওয়া হলো এই অনন্য সম্মান। অভিনেতা সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাঁর ছবি সংবলিত সেই ডাকটিকিটটি দেখা যাচ্ছে।
ক্যাপশনে তিনি লিখেছেন, “গভীরভাবে সম্মানিত ও আপ্লুত। আমার নামে ডাকটিকিট চালু করার জন্য ইন্ডিয়া পোস্টকে আন্তরিক ধন্যবাদ। এমন সম্মানের যোগ্য বলে বিবেচিত হওয়া আমার কল্পনার অতীত। এই স্বীকৃতি মানুষের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন, যা আমার জীবনযুদ্ধের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। আমি সর্বদা কৃতজ্ঞ।”
এই পোস্ট দেখার পর অনুরাগীরা তাঁকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন। প্রত্যেকেরই অভিমত, দেব এই সম্মানের যোগ্য। কারণ, দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি টলিউডে নিজের জায়গা ধরে রেখেছেন এবং দর্শকদের একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।
সবচেয়ে বড় কথা, সাফল্যের শীর্ষে পৌঁছেও তাঁর মধ্যে কখনও ঔদ্ধত্য বা অহংকার প্রকাশ পায়নি। বরং সাধারণ জীবনযাপন করতেই তিনি পছন্দ করেন। পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজেও নিজেকে নিয়োজিত রাখেন এই জনপ্রিয় অভিনেতা।
#Dev #IndiaPost

Hello, I am SB. I have been working in blogging for more than five years.