Mimi: কলকাতা পুলিশের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ ম্যারাথনে মিমি, দেব ও রুক্মিণী; জনকল্যাণমূলক উদ্যোগে শামিল তারকারা

Mimi: ​কলকাতা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন টলিউডের অন্যতম দুই তারকা দেব (Dev) এবং রুক্মিণী (Rukmini) । সম্প্রতি সেই অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন মিমি।

​আমরা সকলেই জানি, শীতকাল মানেই বিভিন্ন জায়গায় ম্যারাথনের মরশুম। যেখানে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও উৎসাহের সাথে অংশগ্রহণ করেন। কলকাতা পুলিশের এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও।

​শেয়ার করা ভিডিওতে মিমিকে বলতে শোনা যায়, “সবাইকে ধন্যবাদ। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ। এটি অত্যন্ত প্রশংসনীয় একটি পদক্ষেপ। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করে সম্মানিত করার জন্য সকলকে ধন্যবাদ জানাই।” অনুষ্ঠানে বিজয়ীদের সাথে ছবি তুলতেও দেখা যায় অভিনেত্রীকে।

​ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন: “সেফ ড্রাইভ সেভ লাইফ ম্যারাথন উদ্যোগ কলকাতা পুলিশের। আজ অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন। আমার প্রিয় শহর এর জন্য গর্বিত।” ভিডিওটি পোস্ট হওয়া মাত্রই ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। মূলত যে কোনো জনকল্যাণমূলক কাজে মিমির সক্রিয় অংশগ্রহণ সবসময়ই নজর কাড়ে।

​উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় মিমি চক্রবর্তী অত্যন্ত সক্রিয়। সিনেমার প্রচার, ফটোশ্যুট থেকে শুরু করে পোষ্যদের সাথে কাটানো মুহূর্ত সবই তিনি অনুরাগীদের সাথে ভাগ করে নেন। আর মিমির সেইসব পোস্ট যে দর্শকরা দারুণ উপভোগ করেন, তা বলার অপেক্ষা রাখে না।

#Mimi #Dev #Rukmini #Safedrivesavelife #Kolpolice

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক