Mimi: যৌথ প্রচেষ্টাই সাফল্যের চাবিকাঠি, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর নেপথ্য কারিগরদের কুর্নিশ জানালেন মিমি

Mimi: সব সময় একটি যৌথ প্রয়াসের মাধ্যমে কাজ সম্পন্ন হয়, এমনটা আরও একবার মনে করিয়ে দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। হয়তো অনেকেই জানেন, মানুষ হিসেবে ভীষণ সাধারণ মিমি। সাধারণত তার আশেপাশের মানুষগুলোকে নিয়ে জড়িয়ে থাকতে পছন্দ করেন।

​সেটা তার বাড়ির সহায়িকা হোক বা তার কর্মক্ষেত্রের কলাকুশলী, সবার সাথে ভীষণভাবে মিলেমিশে থাকতে পছন্দ করেন তিনি। আর আমরা সকলেই জানি, একটি কাজকে সম্পূর্ণ করতে অনেকের প্রয়াস থাকে। সেরকমই অভিনেত্রী কয়েকটা ছবি পোস্ট করে বুঝিয়েছেন, তার এক একটি প্রজেক্টের পেছনে ঠিক কতজন মানুষের পরিশ্রম থাকে।

​খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। আপাতত এই সিনেমার প্রচার চলছে জোরকদমে। একইসাথে সিনেমা শ্যুটিংকালীন টুকরো টুকরো মুহূর্ত তিনি ভাগ করে নিচ্ছেন সকলের সাথে। সেরকমই কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে তার গানের শ্যুটিংয়ের একটি দৃশ্যের অংশ দেখা যায়।

​যে পোশাকটি তিনি পরে আছেন, সেই পোশাকটি তৈরির নেপথ্য কাহিনী ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। পোশাক ডিজাইনের ছবি থেকে শুরু করে সেটি তৈরি করা এবং তার শরীরে বহন করা সবটাই তিনি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। ক্যাপশনে লিখেছেন, ‘সব সময় এটা একটা যৌথ প্রয়াস’।

​পোস্ট করতেই এই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের প্রত্যেকেই তার প্রশংসা করেছেন এই বিষয়গুলিকে সকলের সামনে তুলে ধরার জন্য। এছাড়াও একটি ভিডিওতে তিনি যখন আমেজে মেতে ছিলেন সকলের সাথে, সে বিষয়েও কথা বলতে দেখা গিয়েছে ভক্তদের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক