Mimi: সবুজ শাড়িতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। তাকে দেখে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। হয়তো অনেকেই জানেন ২৩শে জানুয়ারি, শুক্রবার মুক্তি পেতে চলেছে তার নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। আপাতত তারই প্রচার চলছে জোরকদমে।
বৃহস্পতিবার ছিল এই সিনেমার মিউজিক লঞ্চের অনুষ্ঠান। সেখানে গিয়েছিলেন সমস্ত কলাকুশলীরা। এদিন সবুজ শাড়িতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। তবে তার আগে বেশ কিছু ফটোশ্যুট করতে দেখা গিয়েছে তাকে। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন মিউজিক লঞ্চের অনুষ্ঠানের কথা।
সবুজ শাড়িতে তিনি যেন ঝলমল করে উঠেছিলেন। শাড়ি পরলে বরাবরই তাকে অনন্যা লাগে দেখতে, এবারও তার অন্যথা হয়নি। তাই তো ছবিগুলো পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে। প্রত্যেকেই তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা শাড়ি পরলে অসাধারণ লাগে তাকে দেখতে।
অন্যদিকে, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমায় তিনি ছাড়া অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত, বনি সেনগুপ্ত, সোহম মজুমদার, কাঞ্চন মল্লিক প্রমুখ। উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে তৈরি ও অরিত্র মুখার্জি পরিচালিত এই সিনেমাটি মূলত একটি হরর-কমেডি ঘরানার। এই প্রথমবার উইন্ডোজ এরকম সিনেমা বানিয়েছে।
জানা গিয়েছে, সিনেমার মূল কাহিনী তৈরি হয়েছে একটি ভুতুড়ে হোটেলকে কেন্দ্র করে। উত্তরবঙ্গের সেই হোটেলে নায়ক-নায়িকাদের সাথে কী কী ঘটনা ঘটে এবং শেষ পর্যন্ত কী পরিণতি হয়, তা নিয়েই এগিয়েছে গল্প। ট্রেলার দেখে আন্দাজ করা হচ্ছে সিনেমাটি বেশ পছন্দ করবেন দর্শকেরা।

Sudeshna has been writing entertainment reports since 2021.