Madhumita: নেই কোনো মেকআপের স্পর্শ, চামড়ায় স্পষ্ট দাগ-ছোপ, ব্রণ! এ কোন অবতারে সামনে এলেন মধুমিতা

Madhumita: মুখে নেই কোনো কৃত্রিম মেকআপ, চামড়ায় স্পষ্ট দাগছোপ এবং ব্রণ! সম্প্রতি এমনই অবতারে হাজির হয়েছেন অভিনেত্রী মধুমিতা (Madhumita)। তাকে দেখার পর একপ্রকার চমকে গিয়েছেন অনেকে। কেউ কেউ আবার এই বলছেন মেকআপ ছাড়া তাকে ভয়ঙ্কর লাগছে দেখতে।

অভিনেত্রীরা সাধারণত মেকআপ দিয়ে তাদের সৌন্দর্য্য বাড়িয়ে সেই সব ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তবে অনেক সময় বিভিন্ন সাহসী পদক্ষেপ নিতে দেখা যায় তাদের। যখন তারা মেকআপ ছাড়াই সামনে আসেন এবং তার মুখের দাগ, বয়সের ছাপ তুলে ধরেন সকলের সামনে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মধুমিতা, যেখানে দেখা যাচ্ছে কখনো তিনি গাড়ি চালিয়ে নিজের ছন্দে এগিয়ে চলেছেন আবার কখনো অদ্ভুত ভঙ্গিমায় কয়েকটি ছবি তুলেছেন। ছবিতে দেখা যাচ্ছে তার গালে একটি নির্দিষ্ট ব্রণকে জনসমক্ষে আনতে চেয়েছেন।

ফোনের ক্যামেরা সেখানে নিয়ে ছবি তুলেছেন ওই ব্রণের। সাথে ক্যাপশনে লিখেছেন এই ছবিগুলোকে ‘সানকিসড’ বলা যাবে কিনা। আসলে এই ছবিগুলো পোস্ট করার আগে অন্য বেশ কয়েকটি ছবি তিনি পোস্ট করেছিলেন ‘সানকিসড’ ক্যাপশন দিয়ে। তবে সেখানে নানান মন্তব্য করতে দেখা গিয়েছিল অনুরাগীদের।

ছবিগুলো তিনি মুছে ফেলেন সোশ্যাল মিডিয়া থেকে। ফের এসব ছবি পোস্ট করে তাই তিনি ক্যাপশনে জানতে চেয়েছেন। যা দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ যেমন বলেছেন তাকে কুৎসিত লাগছে দেখতে, আবার কারো কারো মতে এই প্রাকৃতিক রূপটিই সবথেকে সুন্দর।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক