বুধ বক্রী ২০২৬: ৪ রাশির জীবনে অশান্তি, আর্থিক ঝুঁকি ও সতর্কতার বার্তা

২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত গ্রহরাজ বুধ কুম্ভ রাশিতে বক্রী বা বিপরীতমুখী অবস্থায় থাকবে। বৈদিক জ্যোতিষে বুধকে বুদ্ধি, যুক্তি, বাণিজ্য, যোগাযোগ ও বিশ্লেষণ ক্ষমতার কারক হিসেবে ধরা হয়। তাই বুধের বক্রী গতি জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

জ্যোতিষ মতে, বুধ বক্রী হলে সিদ্ধান্ত গ্রহণে ভুল, যোগাযোগে বিভ্রান্তি, পড়াশোনায় বাধা, চুক্তি বা ব্যবসায় ক্ষতি এবং প্রযুক্তিগত সমস্যার সম্ভাবনা বাড়ে। এই সময় বিশেষ করে চারটি রাশির জাতক-জাতিকাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।

কর্কট রাশি

কর্কট রাশির অধিপতি চন্দ্র হওয়ায় মানসিক অস্থিরতা বাড়তে পারে। রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অযথা তর্ক-বিতর্ক এড়িয়ে চলা উচিত।
বড় অঙ্কের বিনিয়োগ না করাই শ্রেয়
অর্থ লেনদেনে বাড়তি সতর্কতা
আত্মবিশ্বাস বজায় রাখা জরুরি
ধ্যান ও উপাসনা মানসিক শান্তি দিতে পারে
এই সময়ে ভুল সিদ্ধান্ত আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশির জীবনে হঠাৎ পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে চাপ ও অনিশ্চয়তা বাড়তে পারে।
বিদেশে পড়াশোনার পরিকল্পনায় বাধা
কর্মস্থলে চ্যালেঞ্জ
স্থান পরিবর্তনের সম্ভাবনা
স্বাস্থ্য নিয়ে অবহেলা নয়
ধৈর্য ও কঠোর পরিশ্রমই পরিস্থিতি সামাল দেওয়ার মূল চাবিকাঠি।

মকর রাশি

মকর রাশির দ্বিতীয় ঘরে বুধ বক্রী হওয়ায় বাক্য ব্যবহারে সতর্ক থাকা জরুরি। ভুল শব্দ সম্পর্ক ও কর্মজীবনে সমস্যা তৈরি করতে পারে।
কথাবার্তায় সংযম
শিক্ষা সংক্রান্ত বিষয়ে মনোযোগ
খারাপ সঙ্গ এড়িয়ে চলা
গলা ও কানের সমস্যার আসঙ্কা
সতর্ক আচরণেই এই সময়ের অশান্তি কমানো সম্ভব।

মীন রাশি

মীন রাশির ক্ষেত্রে বুধের বক্রী গতি ব্যয় ও আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়।
বিনিয়োগে সতর্কতা
গাড়ি চালানোর সময় সাবধানতা
সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ
পদোন্নতি স্থগিত বা কর্মক্ষেত্রে হতাশা
অযথা ঝুঁকি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন:নেপচুন অস্ত: ২২ দিন ভাগ্যোদয় ৪ রাশির, সাফল্য আসবেই

কী করবেন এই সময়ে?
গুরুত্বপূর্ণ নথি বা চুক্তি ভালোভাবে যাচাই করুন
ইমেইল, মেসেজ বা যোগাযোগে দ্বিগুণ সতর্ক থাকুন
বড় আর্থিক সিদ্ধান্ত স্থগিত রাখা ভালো
প্রযুক্তিগত ডেটার ব্যাকআপ রাখুন
মানসিক ভারসাম্য বজায় রাখতে নিয়মিত প্রার্থনা বা মেডিটেশন করুন

আরও পড়ুন:শনির কুম্ভে মঙ্গলের অশুভ গোচর, বিপদের ছায়ায় ৪ রাশি

বুধ বক্রী সময়কাল সবসময় নেতিবাচক নয়; এটি পুরনো কাজ পুনর্মূল্যায়ন, অসমাপ্ত কাজ শেষ করা এবং আত্মসমীক্ষারও সময়। সতর্কতা ও ধৈর্যই এই সময়ের মূল মন্ত্র।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক