Alia: অন্যান্য মাসের মতোন এবার ফেব্রুয়ারি মাসেরও সমস্ত গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিকে তুলে ধরলেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia)। যারা এই অভিনেত্রীকে চেনেন তারা প্রত্যেকেই জানেন তার একটি বিশেষ অভ্যাস রয়েছে। তিনি সচরাচর ছবি পোস্ট করেন না বরং একটি গোটা মাসের মুহূর্তগুলোকে একসাথে পোস্ট করেন।
তার বিশেষ সব ছবিগুলো দেখতে হলে মূলত অপেক্ষা করতে হয় ভক্তদের। সম্প্রতি এবার ফেব্রুয়ারি মাসের সমস্ত মুহূর্তগুলিকে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। যা দেখে বোঝা গিয়েছে এই মাসটা বিদেশেই কাটিয়েছেন তিনি। একাধিক অনুষ্ঠান, প্রমোশন সবমিলিয়ে দেশের বাইরে কেটে গিয়েছে একটা মাস।
যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে কখনো টেনিস কোর্টে ঘাম ঝরাচ্ছেন, আবার কখনো হোটেলে বসে তৈরি হচ্ছেন। শুধু তাই নয় মেকআপবিহীন ছবি থেকে শুরু করে মেয়ে রাহার সাথেও সময় কাটিয়েছেন তিনি। আরেকটা ছবিতে দেখা যায় তার মা এবং অন্যান্য কাছের মানুষদের।
এখানেই শেষ নয় তার একটি বাচ্চাদের জামা-কাপড়ের সংস্থা রয়েছে, যার একটি আউটলেট ছিল সেখানে। সেই ছবিটিও পোস্ট করেছেন তিনি। যদিও সেখানে রনবীর কাপুরকে দেখা যায়নি। যার দ্বারা এটাই স্পষ্ট যে তার এই বিদেশ ভ্রমণে সাথে ছিলেন না অভিনেতা। ছবিগুলো পোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করেছেন সকলে।
আসলে তার এই বিশেষ মুহূর্তগুলি দেখার জন্য অপেক্ষা করেছিলেন তারা। ফলে তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন সকলে। উল্লেখ্য, খুব কম সময়ের মধ্যে এই অভিনেত্রী ভীষণ পরিণত শিল্পী হয়ে উঠেছেন। খুব কম সিনেমাতে দেখা গেলেও সেখানে তিনি ছাপ ফেলে যান।