Rituparna: নারী ক্ষমতায়নে অসামান্য অবদানে যুক্তরাষ্ট্রের তরফ থেকে বিশেষ সম্মানলাভ করলেন ঋতুপর্ণা

Rituparna: কর্মজীবনে নতুন স্বীকৃতি! অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna) এবার যুক্তরাষ্ট্রের ‘হাউস অফ কমন্স’ থেকে শিল্প ও সংস্কৃতিতে নারী ও ক্ষমতায়ন পুরস্কার পেলেন তিনি। এই সুখবর সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাগ করে নিয়েছেন তিনি। একইসাথে যোগ করেছেন পুরস্কার হাতে পাওয়ার সেই বিশেষ মুহূর্ত।

হয়তো অনেকেই জানেন অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রী বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত। মূলত নারী ক্ষমতায়নের জন্যই নানান রকম কাজ করে চলেছেন তিনি। তারই এবার স্বীকৃতি পেলেন যুক্তরাষ্ট্রের তরফ থেকে। এদিন সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়েছেন সকলকে।

লিখেছেন, ‘হাউস অফ কমন্সে শিল্প ও সংস্কৃতির জন্য নারী ক্ষমতায়ন পুরস্কার পেয়ে আমি খুবই গর্বিত। ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট ইউকে আমি এটি মিসেস সীমা মালহোত্রা এমপি এবং সমতা মন্ত্রী এবং লেবার পার্টির প্রাক্তন সিনিয়র এমপি মিঃ বীরেন্দ্র শর্মার কাছ থেকে পেয়েছি। এই অনুষ্ঠানটি গ্লোওমেন সিআইসি দ্বারা আয়োজিত হয়েছিল এবং স্নিগ্ধা মিস্টি, অলক শাহ এবং অসীম সানির সহায়তায়।’

‘আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এবং এটি সত্যিই আমার জন্য একটি বিশেষ মুহূর্ত ছিল। সর্বশক্তিমান, আমার বাবা-মা, আমার পরিবার আমার স্বামীকে ধন্যবাদ। সঞ্জয় চক্রবর্তী, যিনি সেখানে উপস্থিত ছিলেন। আমার প্রিয় কাছের মানুষ এবং আমার অসাধারণ দর্শকদের ধন্যবাদ।’

যা দেখার পর তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। প্রত্যেকেই তার আগামী জীবনের জন্য আরও অনেক শুভকামনা জানিয়েছেন। উল্লেখযোগ্য, জন্ম ও কর্মসূত্রে বাংলায় থাকলেও বর্তমানে তিনি সিঙ্গাপুরের বাসিন্দা। সেখানেই পরিবারের সাথে বসবাস করছেন দীর্ঘদিন। তবে কর্মসূত্রে তাকে ফিরতে হয় কলকাতায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক