Parineeti-Raghav: সম্প্রতি এবার পারিবারিক বিবাহ অনুষ্ঠানে যোগদান করতে থাইল্যান্ডে পাড়ি দিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti) এবং স্বামী রাঘব চাড্ডা (Raghav)। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই সমস্ত ছবি। বিবাহের পর খুব একটা পর্দায় দেখা যাচ্ছে না এই অভিনেত্রীকে।
সন্তান জন্মানোর পর সম্পূর্ণ বিরতি নিয়েছেন তিনি। বর্তমানে ছেলে নীরের সাথে সারাদিনটা কাটাতে হচ্ছে অভিনেত্রীকে। তবে এই মাতৃত্ব ভরপুর উপভোগ করছেন তিনি। যদিও ছেলের বয়স কয়েক মাস হতেই এবার তাকে নিয়ে পাড়ি দিয়েছেন ম্যাংগো স্টিকি রাইসের দেশ থাইল্যান্ডে।
এদিন সেখানকার একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যায় কখনো রাস্তায় বেরিয়েছেন দু’জনে আবার কখনো সেখানকার খাবার-দাবার উপভোগ করছেন। শুধু তাই নয় বৈবাহিক অনুষ্ঠানে যোগদান করার জন্য ভারতীয় পোশাকেও সেজে উঠেছিলেন তারা। যেখানে বেশ আকর্ষণীয় লাগছিল তাদের দেখতে।
ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ম্যাঙ্গো স্টিকি রাইসের দেশে,
ম্যাঙ্গো স্টিকি রাইসের একটিও ছবি ছাড়াই। চায়নাটাউনে কিছুক্ষণের জন্য শান্ত সময় কাটানো, তারপরে একটি ঐশ্বরিক পারিবারিক বিবাহ। দ্বিগুণ জয়।’ পোস্ট করতেই সেখানে সবার প্রথমে মন্তব্য করেছেন রাঘব নিজেই। তার মতে এই ট্রিপে ভরপুর আনন্দ করেছেন তারা। অন্যদিকে অনুরাগীরাও তাদের প্রশংসায় ভরিয়ে তুলেছেন।
লিখেছেন বিদেশের মাটিতেও তারা ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরেছেন, যা তাদের অন্যদের থেকে আলাদা করে। উল্লেখ্য, পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলেও রাঘব যোগদান করেন রাজনীতিতে। ইতিমধ্যেই তিনি সকলের প্রিয় হয়ে উঠেছেন। মূলত দেশের সাধারণ নাগরিকদের কথা মাথায় রেখে তাকে কথা বলতে দেখা যায়। যে বিষয়টি একজন রাজনীতিবিদ হওয়ার জন্য সবথেকে জরুরী।

Sudeshna has been writing entertainment reports since 2021.