Dada: অবশেষে শুরু হলো বহু-প্রতীক্ষিত বায়োপিক ‘দাদা’র শ্যুটিং পর্ব। সম্প্রতি মুখ্য চরিত্রে অভিনয় করবেন যিনি সেই অভিনেতা রাজকুমার রাও (Raj Kumar Rao) এই বিষয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। বেশ কয়েক মাস আগে থেকে এই সিনেমার প্রস্তুতিপর্ব শুরু হয়েছিল। যা ঘোষণা করা হয়েছিল প্রোডাকশন টিমের তরফ থেকে।
অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো সিনেমার শ্যুটিং। আপাতত আরো কয়েক মাস অপেক্ষা, তারপর সেটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইতিমধ্যে একাধিক ক্রিকেটারের বায়োপিক আমরা দেখেছি। যার ফলে সকলের মনে প্রশ্ন উঠেছিল কবে সকলের প্রিয় ‘দাদা’ সৌরভ গাঙ্গুলীর বায়োপিক তৈরি হবে।
সেই সমস্ত কথা মাথায় রেখে তৈরি হতে চলেছে এই সিনেমা। নাম ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার রাও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করে এই বিষয়ে জানিয়েছেন অভিনেতা। সাথে ক্যাপশনে লেখেন, ‘এবং শুরু হলো এক ও অদ্বিতীয় দাদা।’ আগে থেকেই ঠিক ছিল এপ্রিল মাস থেকে শুরু হবে সিনেমার শ্যুটিং।
সেই মতোই চলছে সমস্ত কাজকর্ম। ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোটওয়ানে এবং লাভ ফিল্মসের ব্যানারে প্রযোজনা করছেন লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। জানা গিয়েছে, সিনেমার বেশিরভাগ অংশ শ্যুটিং হবে কলকাতা, লন্ডন এবং মুম্বাইতে। এখনো পর্যন্ত মুক্তির দিনক্ষণ ঠিক হয়নি।
অন্যদিকে ভারতীয় ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সৌরভ গাঙ্গুলীর। যিনি অধিনায়কের দায়িত্ব পালন করেছেন বেশ কিছু সময়। অন্যদিকে ১৯৯২ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন তিনি। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে মোট ৩৮টি শতক-সহ ১৮,৫৭৫ রান করেছেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.