Sreemoyee: মেয়ের সাথে কাটানো কিছু আদুরে মুহূর্তের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। যা দেখার পর তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। একইসাথে অনেকে তার মেয়ে কৃষভিকে (Krishvi) আদর করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।

সত্যিই পুতুলের মতোন দেখতে তাকে। দেখলে মনে হয় আদর করে দিই। বাবা-মার প্রতি করা সমস্ত কটাক্ষ, সমালোচনা পেরিয়ে সে অনুরাগীদের কাছ থেকে ভালোবাসা আদায় করে নিয়েছে। কাঞ্চন ও শ্রীময়ীর উপর যতই অনুরাগীরা ঠাট্টা-তামাশা করুক না কেন মেয়েকে নিয়ে কিন্তু তেমনটা দেখা যায় না।

কৃষভির যে কোনো ছবি পোস্ট করলে সেখানে ভালোবাসা প্রকাশ করতে দেখা যায় সকলকে। এবারও তেমনটাই দেখা গেল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি ভাগ করেছেন অভিনেত্রী। যেখানে মূলত মেয়ের সাথে একান্ত সময় কাটিয়েছেন তিনি। কখনো তাকে কোলে নিলে আবার কখনো তাকে জড়িয়ে ধরে।

ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার মাম্মা বুড়ি’। যা দেখামাত্র তাদের বিভিন্ন মন্তব্য করতে দেখা গিয়েছে সকলকে। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা ভীষণ মিষ্টি দেখতে কৃষভি। এমনকি অনেকে তাকে আদর করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলোর মাধ্যমে আরো একবার চর্চায় উঠে এসেছেন তারা।
উল্লেখ্য, দীর্ঘ ২৬ বছরের বয়সের ফারাক থাকা সত্ত্বেও কাঞ্চন ও শ্রীময়ীর ভালবাসার পথে কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সমস্ত সমালোচনা পেরিয়ে তৃতীয়বার বিয়ে করে শ্রীময়ীকে নিজের করে নিয়েছেন কাঞ্চন। বছর ঘুরতে না ঘুরতেই তাদের কোল আলো করে আসে কৃষভি। তাকে নিয়েই এখন দু’জনের জগৎ।

Sudeshna has been writing entertainment reports since 2021.