Shreya: ঝড়ের আগে নিস্তব্ধতা! সোশ্যাল মিডিয়ায় এমনটা লিখেই একাধিক ছবি পোস্ট করতে দেখা গেল জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালকে (Shreya Ghoshal)। সত্যিই তাই! তিনি যখন কোনো কনসার্টে গান গাইতে যান সেখানে রীতিমতো ঝড় উঠে যায় দর্শকদের মাঝে। তবে তার আগে কিছুটা সময় নিস্তব্ধতায় কাটিয়েছেন তিনি।
শুরু হয়েছে তার ‘অপ্রতিরোধ্য শ্রেয়া ঘোষাল’ ট্যুর। যেখানে মূলত দেশের বাইরে গিয়ে তাকে কনসার্ট করতে দেখা যায়। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে যুক্তরাষ্ট্রে কনসার্টের তালিকা। গত ১০ই এপ্রিল ছিল ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটিতে। তবে সেখানে কনসার্ট করার আগে এদিক-ওদিক ঘুরে বেড়িয়েছেন আপন মনে।
বেশ কয়েকটা ছবি পোস্ট করেছেন শিল্পী। যেখানে দেখা যাচ্ছে রাস্তাঘাটের অপরূপ সৌন্দর্য্যে হারিয়ে গিয়েছেন তিনি। কখনো দুই হাত মেলে নিজের উচ্ছ্বাস প্রকাশ করছেন। আবার কখনো হাসিমুখে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ঝড়ের আগে নিস্তব্ধতা।’
তার সেই ছবিগুলি পোস্ট হতেই বিভিন্ন মন্তব্য করেছেন ভক্তরা। একদিকে যেমন তাকে এই ট্যুরের জন্য শুভকামনা জানিয়েছেন। অন্যদিকে দর্শকদের জীবনের তার ভূমিকা ঠিক কতখানি সেই কথাও তুলে ধরেছেন অবলীলায়। সবমিলিয়ে বলতে গেলে এই শিল্পী দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন।
অন্যদিকে, ১১ ও ১২ তারিখে বার্মিংহাম এবং লন্ডনে তার কনসার্ট হওয়ার কথা রয়েছে। এই সম্পর্কিত আরও একটি ছবি পোস্ট করে তিনি জানিয়েছিলেন তার কনসার্টের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যার দ্বারা এটাই স্পষ্ট ভারতের পাশাপাশি দেশের বাইরেও তাকে নিয়ে উন্মাদনা তুঙ্গে।

Sudeshna has been writing entertainment reports since 2021.