Sohini: শুরু হয়ে গেলো ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র শ্যুটিং, আশীর্বাদ কামনা করলেন সোহিনী

Sohini: শুরু হয়ে গেল ‘উইন্ডোজ প্রোডাকশন’এর পরবর্তী সিনেমা ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র শ্যুটিং। কয়েকদিন আগেই পরিচালক শিবপ্রসাদ এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন আরো একবার যীশু সেনগুপ্তের সাথে কাজ করতে চলেছেন তারা।

একইসাথে জানিয়েছিলেন এই প্রথমবার সোহিনী সরকার (Sohini) তাদের সাথে কাজ করতে চলেছেন। যা ঘোষণা হওয়ার পর থেকেই ভীষণ উচ্ছ্বসিত ছিলেন অনুরাগীরা। কারণ, এর আগে ‘বহুরূপী’ সিনেমা তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকমহল। তারই এবার পরবর্তী অধ্যায় আসার পালা।

এদিন সিনেমার অন্যতম নায়িকা সোহিনী সোশ্যাল মিডিয়ায় ভীষণ উচ্ছ্বাসের সাথে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি জানিয়েছেন ১৬ই এপ্রিল, বৃহস্পতিবার শুরু হয়ে গেল এই সিনেমার শ্যুটিং। প্রত্যেকে যেন তাদের অনেক অনেক আশীর্বাদ এবং ভালোবাসা দেন।

তাকে বলতে শোনা যায়, ‘আজকে আমাদের সিনেমা বহুরূপী: দ্য গোল্ডেন ডাকুর প্রথম দিনের শ্যুটিং। আমাদের এই সিনেমা আসছে আগামী পুজোতে। সকলে আমাদের অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ দেবেন। আমি এই প্রথমবার উইন্ডোজ অর্থাৎ নন্দিতাদি ও শিবুদার সাথে কাজ করছি। আমি খুবই উচ্ছ্বসিত। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হচ্ছে পুজোতে।’

পূর্বে ‘বহুরূপী’ সিনেমায় অভিনয় করেছিলেন আবীর চ্যাটার্জী, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখার্জী প্রমুখ তারকারা। সিনেমার অভিনয় থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু ভীষণ পছন্দ করেছিলেন দর্শকেরা। সেই বিষয়টি মাথায় রেখেই নির্মাতারা সিনেমার পরবর্তী অধ্যায় আনতে চলেছেন। যেখানে দেখা যাবে একগুচ্ছ তারকাদের। সকলেই তাদের শুভকামনা জানিয়েছেন আগামী সিনেমার জন্য।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক