Deepika: কন্যা দুয়ার বয়স দু’বছর হতে না হতেই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সম্প্রতি এক বিশেষ ছবি পোস্ট করে সেই সুখবর জানিয়েছেন সকলকে। বেশ কিছুদিন হলো দীপিকাকে সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় দেখা যাচ্ছিলো না।
এমনকি স্বামী রণবীর সিংয়ের সিনেমা ‘ধুরন্ধর’ বিপুল পরিমাণে জনপ্রিয়তা অর্জন করলেও সে বিষয়ে চুপ ছিলেন তিনি। অবশেষে তার সেই নীরবতার কারণ বুঝতে পারলেন সকলে। দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি সেই কারণেই কিছুটা বিরতি নিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে।
তবে এবার সুখবর জানালেন সকলকে। এদিন একটি বিশেষ ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায় দুয়া হাতে ধরে রয়েছে একটি পজিটিভ প্রেগনেন্সি কিট। যদিও ছবির ক্যাপশনে কিছুই লেখেননি তিনি। তবে বুঝতে অসুবিধা হচ্ছে না কোন বিষয়ে ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।
পোস্ট করতেই সেই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন। আগামী সন্তান যেন সুস্থভাবে জন্ম নেয় সেই বিষয়ে ঈশ্বরের কাছে কামনা করেছেন অনুরাগীরা। উল্লেখযোগ্য, ২০২৪ সালের ৮ই সেপ্টেম্বর তিনি কন্যা সন্তান দুয়ার জন্ম দেন।
মেয়ের বছর বয়স এখনো ২ বছর পূর্ণ হয়নি তার আগেই দ্বিতীয় সন্তান আগমনের খবর জানালেন তারা। অনেকে বিষয়টি নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শুরু করেছেন। অন্যদিকে বেশ কিছুদিন আগে তাদের বিচ্ছেদের জল্পনা শোনা গিয়েছিল। তবে নিন্দুকদের নিরাশ করে আরও এক পদক্ষেপ নিলেন দু’জনে।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.