অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ বর্তমানে স্মার্ট টিভির ওপর বড়সড় ছাড়ের অফার চালু হয়েছে। বিশেষ করে ৬৫ ইঞ্চির 4K Smart LED TV কেনার ক্ষেত্রে ক্রেতারা পাচ্ছেন উল্লেখযোগ্য ডিসকাউন্ট, যা অনেক ক্ষেত্রে প্রায় অর্ধেক দামে নামিয়ে এনেছে প্রিমিয়াম টিভিগুলিকে।
এই সেলের আওতায় LG, Samsung, Motorola এবং TCL-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের টিভিগুলি কম দামে পাওয়া যাচ্ছে। পাশাপাশি রয়েছে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ সুবিধা, যার মাধ্যমে পুরনো টিভি বদলে আরও কম দামে নতুন টিভি কেনা সম্ভব।
TCL iFFALCON 65-inch 4K Smart TV
TCL iFFALCON 65 inch Ultra HD 4K LED Smart Google TV মডেলটি এই অফারের অন্যতম আকর্ষণ। যেখানে টিভিটির আসল দাম ছিল ১,২০,৯৯০ টাকা, সেখানে এখন এটি প্রায় ৩৪,৯৯৮ টাকায় কেনা যাচ্ছে। Google TV প্ল্যাটফর্মে চলা এই টিভিতে Dolby Vision ও Dolby Atmos সাপোর্ট রয়েছে, সঙ্গে ২৪W স্পিকার।
Motorola 65-inch QLED Smart TV
Motorola 65 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition মডেলটিতেও বড় ছাড় মিলছে। ৮৮,৩৯৯ টাকার টিভি এখন ৪৩,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে QLED ডিসপ্লে, Google TV অপারেটিং সিস্টেম এবং ৪৮W শক্তিশালী সাউন্ড আউটপুট রয়েছে।
Philips 65-inch QLED Smart TV
PHILIPS 65 inch QLED Ultra HD 4K Smart Google TV টিভিটি তুলনামূলক কম ছাড়ে হলেও ভালো ব্র্যান্ড ভ্যালু অফার করছে। ৫৪,৯৯৯ টাকার টিভি এখন ৪৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে Dolby Vision ও Dolby Atmos সাপোর্ট এবং ৩০W স্পিকার রয়েছে।
Samsung Crystal 4K 65-inch Smart TV
Samsung Crystal 4K Vista 65 inch Ultra HD Smart Tizen TV টিভিটি ৬২,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে মূল দাম ছিল ৮৫,৬০০ টাকা। এই মডেলটি Tizen OS-এ চলে এবং এতে ২০W স্পিকার রয়েছে। সঙ্গে রয়েছে ২ বছরের ওয়ারেন্টি সুবিধা।
অতিরিক্ত সুবিধা
প্রতিটি টিভির ক্ষেত্রেই প্রায় ৪,৩২০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। অর্থাৎ পুরনো টিভি বদলে আরও কম দামে নতুন বড় স্ক্রিনের টিভি কেনা সম্ভব।
সব মিলিয়ে, যারা বড় স্ক্রিনে সিনেমা বা ওয়েব সিরিজ উপভোগ করতে চান, তাদের জন্য এই অফার একটি লাভজনক সুযোগ বলেই মনে করা হচ্ছে।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.