কম খরচে ভ্রমণ: পরিকল্পনায় বদল আনলেই সম্ভব স্বপ্নপূরণ

ভ্রমণের ইচ্ছে থাকলেও অনেক সময় খরচের চিন্তায় তা আর বাস্তবায়িত হয় না। ট্রেনের টিকিট, থাকার জায়গা, খাওয়াদাওয়া থেকে শুরু করে স্থানীয় যাতায়াত—সব মিলিয়ে বাজেটের বাইরে চলে যাওয়ার ভয়েই অনেকেই পরিকল্পনা বাতিল করেন। কিন্তু কিছু সহজ কৌশল মেনে চললে কম খরচেই আরামদায়ক ভ্রমণ করা সম্ভব।

প্রথমত, গন্তব্য ঠিক করার আগে নিজের বাজেট নির্ধারণ করা জরুরি। হাতে কত টাকা রয়েছে এবং সেই অনুযায়ী কীভাবে পুরো সফরটি সাজানো যায়, সেটাই হওয়া উচিত মূল লক্ষ্য। আগে থেকেই যাতায়াত, থাকার জায়গা এবং ঘোরার পরিকল্পনা করলে খরচ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। কাছাকাছি জায়গা বেছে নিলে দীর্ঘ যাত্রার খরচও কমে এবং সময়ও বাঁচে। প্রয়োজনে গাড়ি শেয়ার করে চলাচল করলে ব্যয় আরও কমানো সম্ভব।

দ্বিতীয়ত, ভ্রমণের সময় অপ্রয়োজনীয় জিনিস বহন না করাই ভালো। বেশি লাগেজ মানে বাড়তি ঝামেলা—বিশেষ করে বিমানযাত্রায় অতিরিক্ত চার্জ কিংবা ট্রেনে ভিড়ের মধ্যে সমস্যার সম্ভাবনা থাকে। প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিলে ভ্রমণ হয় অনেক বেশি স্বস্তিদায়ক।

তৃতীয়ত, ব্যয় কমাতে থাকার ব্যবস্থায় পরিবর্তন আনা যেতে পারে। দামি হোটেলের পরিবর্তে হোস্টেল, হোমস্টে বা গেস্টহাউস বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। পাশাপাশি খাবারের ক্ষেত্রেও বিলাসিতা এড়িয়ে স্থানীয় ছোট দোকান বা রেস্তোরাঁয় খেলে কম খরচে আসল স্বাদ পাওয়া যায়। ভ্রমণের সময় অপ্রয়োজনীয় কেনাকাটা থেকেও বিরত থাকা উচিত, কারণ এতে খরচ যেমন বাড়ে, তেমনি অতিরিক্ত বোঝা বইতেও অসুবিধা হয়।

সামান্য পরিকল্পনা ও সচেতনতা থাকলেই সীমিত বাজেটে দারুণ ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। তাই খরচের ভয় না পেয়ে সঠিক কৌশল মেনে এগিয়ে গেলেই আপনার ভ্রমণ হয়ে উঠতে পারে আনন্দময় ও স্মরণীয়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক