Kanchan: কাঞ্চনের জন্মদিনে এলাহি আয়োজন করলেন স্ত্রী শ্রীময়ী, ভাগ করে নিলেন ভিডিও

Kanchan; অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan) জন্মদিনে এলাহি আয়োজন করলেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। সম্প্রতি সেই ভিডিও তুলে ধরেছেন অভিনেত্রী নিজেই। কাছের মানুষদের জন্মদিন নিয়ে প্রত্যেকেরই বিশেষ উত্তেজনা থাকে। সকলেই পরিকল্পনা করে রাখেন কীভাবে এই দিনটিকে আরো বেশি বিশেষ করে তোলা যায়।

সেরকমটাই করেছিলেন অভিনেত্রী। যে ভিডিওটি তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যায় তিনি বলছেন, ‘আজকে কাঞ্চনের জন্মদিন। তার জন্য রয়েছে সাত রকমের ভাজা, মাছের মাথা ভাজা, ডাল, পাবদা মাছ, পাঁঠার মাংস, চিংড়ি মালাইকারি, দই, মিষ্টি, পাপড়।’

এরপর কাঞ্চন বলেন, ‘নমস্কার আজকে আমার জন্মদিন। এই সমস্ত কিছু আয়োজনের দায়িত্বে রয়েছেন আমার স্ত্রী শ্রীময়ী, তৎসহ আমার শাশুড়ি মা, তৎসহ আমার কন্যা কৃষভি, তৎসহ আমাদের বাড়ির দু’জন রান্নার মাসি।’ সকলকে ধন্যবাদ জানিয়েছেন তার এই দিনটিকে বিশেষ করে তোলার জন্য।

আর সমস্ত ছবি ও ভিডিও দেখার পর কাঞ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। প্রত্যেকেই তার আগামী জীবন যেন অনেক বেশি আনন্দে ভরে ওঠে সেই কামনা জানিয়েছেন। অন্যদিকে কেউ কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েননি। যেহেতু কাঞ্চনের বয়স অনেকটাই বেশি সেই নিয়ে হাস্যকর মন্তব্য করতে দেখা গেছে কিছু মানুষকে।

তবে সেসব নিয়ে কখনোই মাথা ঘামান না এই জুটি বরং আত্মবিশ্বাসের সাথে নিজেদের জীবন অতিবাহিত করেন। এরই মাঝে জল্পনা শোনা গিয়েছিল দ্বিতীয়বারের জন্য নাকি মা হতে চলেছেন অভিনেত্রী। তবে সেসব জল্পনাকে উড়িয়ে দিয়ে তিনি বলেন বিয়ের আগে থেকেই এমন অনেক জল্পনা শোনা গিয়েছিল, তাই এতে যেন কান না দেওয়া হয়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক