Saheb-Susmita: অবশেষে সম্পর্কে শিলমোহর? ভীষণই ঘনিষ্ঠ দৃশ্যতে ধরা দিলেন জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক জুটি সাহেব ভট্টাচার্য (Saheb) এবং সুস্মিতা দে (Susmita)। ‘কথা’ ধারাবাহিকের মাধ্যমে একসঙ্গে কাজ করতে শুরু করেছিলেন তারা। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব এবং অবশেষে প্রেম।
ইতিমধ্যে তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান চর্চা হয়ে গিয়েছে। অনুরাগীরা তাদের এই জুটিকে এতটাই পছন্দ করেছেন যে ধারাবাহিকের বাইরে গিয়ে যাতে এই রসায়ন বাস্তব জীবনেও তারা দেখতে পান সে বিষয়ে অনুরোধ করেন। যদিও প্রকাশ্যে কোন কিছুই বলেননি তারা তবে সবটাই স্পষ্ট হয়ে গিয়েছে ধীরে ধীরে।
এদিন একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যায় সাবেকি সেজে উঠেছেন দু’জন। সাহেবের পরনে সাদা-লাল পাঞ্জাবি এবং সুস্মিতা পরেছেন ওই একই রঙের শাড়ি। মানানসই গয়নায় অপরূপা হয়ে উঠেছিলেন তিনি। এ’দিন দুজনকে বেশ নিষ্ঠভাবে দেখা যায় সেই ভিডিওতে।
এটা যে শুধুই অভিনয় হতে পারে না তা বুঝে গিয়েছেন অনুরাগীরা। কারণ, একেবারে মন থেকে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তারা। ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘কিছু ভালোবাসা কবিতার মতো চিরকাল বেঁচে থাকে।’
যা দেখার পর মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে প্রত্যেকেই বলছেন তাদের এই ভিডিওটি তারা ভীষণই পছন্দ করছেন। এভাবেই তারা আগামী জীবন শুরু করবেন সেই আশাও করেছেন অনেকে। উল্লেখ্য, ‘কথা’ ধারাবাহিকের পর সাহেবকে দেখা যাচ্ছে ‘গঙ্গা’ ধারাবাহিকে। অন্যদিকে সুস্মিতাকে দেখা গিয়েছে ‘কুহেলি’ নামক ওয়েব সিরিজে।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.