Rukmini: ডায়েট ভুলে পছন্দের পানীয়তে চুমুক রুক্মিণীর, ভাগ করে নিলেন ছবি

Rukmini Maitra: মুম্বাই পৌঁছেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini)। আর সেখানে গিয়ে মজে উঠেছেন নিজের পছন্দের পানীয়তে। হয়তো অনেকেই জানেন যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন তারা এই সমস্ত পানীয় থেকে নিজেকে দূরে রাখেন। তবে অনেক সময় ইচ্ছে হয় এগুলি পান করতে।

সেরকমই লোভ সামলাতে পারেননি অভিনেত্রী। তাইতো কোক নিয়ে মেতে উঠেছেন তিনি। এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে পরম যত্নের সাথে গ্লাসে চুমুক দিচ্ছেন তিনি। ভিতরে রয়েছে কালো রংয়ের কোক।

ছবিগুলি দেখে এটাই স্পষ্ট হয় তিনি বেশ উপভোগ করেছেন এই পানীয়টি। চোখে মুখে ফুটে উঠেছিল তৃপ্তি। ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘তোমার যা ভালো লাগে বা কোক।’ পোস্ট করতেই সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকে বলছেন তিনি সত্যিই অসাধারণ।

কারণ, জনপ্রিয়তার শীর্ষে গিয়েও সাধারণ মানুষের মতোই থাকতে পছন্দ করেন তিনি। যে বিষয়টা তাকে অন্যদের থেকে অনেক বেশি আলাদা করে তোলে। তার বিভিন্ন সাক্ষাৎকারগুলি দেখলে বোঝা যায় তিনি কতটা নম্র। প্রত্যেকের সাথে ভীষণ বিনয়ের সাথে ব্যবহার করতে দেখা যায় তাকে।

অন্যদিকে যদি আমরা ব্যক্তিগত জীবন দেখি তাহলে তিনি দীর্ঘ সময় সম্পর্কে আবদ্ধ রয়েছেন টলিউডের হার্টথ্রব দেবের সাথে। যদিও অভিনেতা জীবনে এখন বেশ সমালোচনা পূর্ণ। একদিকে যেমন তিনি নতুন সিনেমার শ্যুটিং শুরু করেছেন, অন্যদিকে রাজনৈতিক জীবন নিয়ে বেশ চাপে রয়েছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক