Devlina: গৌরবকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে তুললেন স্ত্রী দেবলীনা

Devlina: সবচেয়ে কাছের মানুষ স্বামী গৌরব চ্যাটার্জিকে (Gourab) জন্মদিনের শুভেচ্ছা জানালেন টলিউড অভিনেতা দেবলীনা কুমার (Devlina)৷ বেশ কয়েকটি আদুরে মুহূর্তের ছবি পোস্ট করে প্রিয় মানুষকে এই বিশেষ দিনে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন তিনি। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কয়েক বছর আগে ভালোবেসে গাঁটছড়া বেঁধেছিলেন এই দুজন। যদিও গৌরবের আগেও বৈবাহিক সম্পর্ক ছিল তবে সেসব অতীত বাধা হয়ে দাঁড়ায়নি ভালোবাসার পথে। দেখতে দেখতে কয়েক বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন তারা। সবথেকে ভালো বিষয় হলো একসাথে উন্নতি করছেন দুজন।

এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন অভিনেত্রী সেখানে দেখা যাচ্ছে বিয়ের দিনের একটি মুহূর্ত রয়েছে। সাত পাকে ঘোরার সময়কার সেই ছবিতে বেশ উচ্ছ্বাস চোখে পড়ছে দেবলীনার। সাথে আরো কয়েকটি ছবি রয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার সবচেয়ে সুদর্শন স্বামীর জন্য শুভ জন্মদিন। আমার বাসা। ভালো থেকো গৌরব।’

যা দেখার পর গৌরবকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলেছেন তার জীবন যেন রঙিন হয়ে ওঠে আরো বেশি। একইসাথে তাদের দুজনের সম্পর্ক যেন আর মজবুত হয় সেই বিষয়েও শুভকামনা জানাতে ভোলেননি অনুরাগীরা।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া ভীষণ সক্রিয় দেবলীনা। মাঝেমধ্যে তার শরীরচর্চা এবং অন্যান্য ক্রিয়াকলাপের ছবি তিনি পোস্ট করেন সকলের সাথে। বিশেষ করে ঘুরতে যেতে ভীষণ পছন্দ করেন তিনি। সেই সমস্ত ছবিও ভাগ করে নেন অনুরাগীদের সাথে। তাদের দুজনকে একসঙ্গে দেখলে ভীষণ খুশি হন সকলে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক