Shreya: তিনি মানে একের পর এক চমক অপেক্ষা করে দর্শকদের জন্য। এই যেমন আরও একটি ঝলমলে পোশাক পরে চমকে দিয়েছেন সকলকে। একইসাথে নিজের ওজনও কিছুটা কমিয়ে ফেলেছেন। কথা হচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের (Shreya) সম্পর্কে। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটু বেশি সক্রিয় থাকেন তিনি।
পোস্ট করেন একাধিক ছবি। কখনো শাড়ি, কখনো অন্যান্য ভারতীয় পোশাক সবেতেই তাকে অনন্যা লাগে দেখতে। সেরকমই বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে ঝলমলে একটি পোশাক। একইসাথে ভারী গয়না তাকে অনেক বেশি সুন্দরী করে তুলেছিল।
ছবিগুলো পোস্ট করে কখনো আত্মবিশ্বাসের সাথে তাকিয়ে রয়েছেন সামনে আবার কখনো শূন্যে দুহাত তুলেছেন। সবমিলিয়ে বলতে গেলে নিজের ছন্দে ভেসে গিয়েছিলেন তিনি। তাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন এই শিল্পী একের পর এক চমক দিয়ে চলেছেন সকলকে।
আর সবথেকে অবাক করা বিষয় হলো নিজের ওজন অনেকটাই কমিয়ে ফেলেছেন তিনি। এর আগে বেশ খানিকটা ওজন বেড়ে গিয়েছিল তার। তবে হয়তো কঠোর পরিশ্রমের মাধ্যমে পুরনো চেহারায় ফিরছেন তিনি। যে বিষয়টি অনেক বেশি পছন্দ করেছেন সকলে। কারণ, গানের পাশাপাশি নিজের দিকেও নজর দিয়েছেন তিনি।
উল্লেখ্য, বর্তমানে সংগীত জগতের সেরা শিল্পীর স্থান দখল করে রেখেছেন শ্রেয়া। টলিউড, বলিউড-সহ একাধিক আঞ্চলিক ভাষাতেও গান গাইতে শোনা যায় তাকে। ইতিমধ্যে ঝুলিতে এসেছে একাধিক জাতীয় এবং অন্যান্য পুরস্কার। সবমিলিয়ে কেরিয়ারের শীর্ষে পৌঁছে গিয়েছেন তিনি।

Sudeshna has been writing entertainment reports since 2021.