Koel: ‘টাইম স্কোয়ার’এর পুরনো ছন্দে ফিরে গেলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel)। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন একগুচ্ছ ছবি। যা দেখে সকলে বলছেন পুরোনো দিনের প্রিয় অভিনেত্রীকে যেন ফিরে পেয়েছেন তারা। আসলে ইতিমধ্যে একাধিক সিনেমায় কাজ করেছেন কোয়েল।
যার অনেক দৃশ্যতে দেখা গিয়েছে ‘টাইম স্কোয়ার’কে। একাধিক অভিনেতার সাথে নাচ হোক বা অন্যান্য মুহূর্ত ইতিমধ্যেই সেখানকার নানান দৃশ্য উঠে এসেছে তার সিনেমাগুলিতে। ফলস্বরূপ তাকে সেখানে দেখে পুরনো দিনে ফিরে গিয়েছেন সকলে। রীতিমতো স্মৃতি রোমন্থন করছেন অনুরাগীরা।
এদিন যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে তাকে একটি গোলাপী রঙের সাইড স্লিটেড পোশাকে দেখা গিয়েছে। তাকে দেখে বোঝার উপায় নেই বয়স বাড়ছে বরং সেই চিরাচরিত লাবণ্য দেখা গিয়েছে চোখেমুখে। ছবিগুলো পোস্ট করে তিনি উল্লেখ করে দিয়েছেন ‘টাইম স্কোয়ার’এর কথা।
ইতিমধ্যে ছবিগুলি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই তার প্রশংসায় পঞ্চমুখ সকলে। এর আগে রাজনীতিতে যোগদানের কারণে তার ওপর কিছুটা বিরক্ত হলেও ধীরে ধীরে আবার অভিনেত্রীর প্রতি আকৃষ্ট হচ্ছেন তারা। যা বোঝা গিয়েছে অনুরাগীদের বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য দেখেই।
অনেকে আবার এও বলছেন শেষ মুহূর্তে রাজনীতিতে এসে নিজের নাম খারাপ করলেন কোয়েল। আসলেও তাই যে সময় তিনি রাজনীতিতে যোগদান করলেন তখন তৃণমূলের অন্তিম অবস্থা। যদিও তিনি তার আঁচ বুঝতে পারেননি। সে কারণেই রাজ্যসভায় সদস্যপদ গ্রহণ করেছিলেন। তবে সেখান থেকে আবার ফিরে এসেছেন সাধারণ জীবনে।

Sudeshna has been writing entertainment reports since 2021.