Suvosmita: তুঁতে রঙের ওয়েস্টার্ন পোশাকে আত্মবিশ্বাসী শুভস্মিতা, ভাগ করে নিলেন ছবি

Suvosmita: তুঁতে রংয়ের ওয়েস্টার্ন পোশাকে সেজে উঠলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি (Suvosmita)। চিরাচরিত সাজ থেকে সরে গিয়ে অন্য রকমের সাজ বেছে নিয়েছেন তিনি। আর তাতেই তাকে লাগছে অসামান্যা। যা দেখার পর চোখ ফেরাতে পারছেন না তার অনুরাগীরা।

টেলিভিশন ধারাবাহিকের দৌলতে ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। একাধিক বিজ্ঞাপন এবং কাজ শুরু করেছেন ওয়েব সিরিজেও। একইসাথে রয়েছে বিভিন্ন ফটোশ্যুটের কাজ। সেরকমই একটি ফটোশ্যুটে মেতে উঠেছিলেন অভিনেত্রী। সেখানে তাকে লাগছে লাবণ্যময়ী।

ছবিতে দেখা যাচ্ছে একটি তুঁতে রংয়ের ওয়েস্টার্ন পোশাক পরে রয়েছেন তিনি। যেগুলি অন্যদের থেকে একটু আলাদা। মানানসই মেকআপ ও এই পোশাকে ভীষণই আত্মবিশ্বাসী লাগছিল তাকে দেখতে। তাইতো ছবিগুলো পোস্ট করতে ভাইরাল হয়ে গিয়েছেন নিমেষে। প্রত্যেকে তার প্রশংসায় পঞ্চমুখ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চর্চায় রয়েছেন এই অভিনেত্রী। মূলত সৌরভ চক্রবর্তীর (Sourav) সাথে সম্পর্কের দরুণ প্রচারের আলোয় উঠে এসেছেন তিনি। যদিও শুরুতে নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের তকমা দিয়েছিলেন। তবে ধীরে ধীরে সবটাই পরিষ্কার হয়ে যায় এবং সকল জল্পনা দূর করে তারা তাদের বাগদাদের কথা ঘোষণা করেন।

এখনো পর্যন্ত বিয়ের তারিখ প্রকাশ্যে আসেনি। তবে ইতিমধ্যেই তারা প্রেম করছেন চুটিয়ে। মাঝেমধ্যে এদিক-ওদিক ঘোরাঘুরি থেকে শুরু করে একসঙ্গে সময় কাটানো সবই চলছে। তাইতো আরো বেশি আলোচনায় উঠে এসেছে এই জুটি। সবমিলিয়ে বলতে গেলে নতুন জীবন শুরুর আগে একে অপরকে আরো কিছুটা জেনেবুঝে নিচ্ছেন তারা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক