Mouni Roy: বিচ্ছেদের পর আরো বেশি আত্মবিশ্বাসী অভিনেত্রী মৌনি রায় (Mouni)। যার ঝলক দেখা যাচ্ছে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বিচ্ছেদের সম্পূর্ণ সংজ্ঞাকে রীতিমতো পাল্টে দিয়েছেন তিনি। যেখানে বৈবাহিক সম্পর্ক শেষ করার পর কিছুটা সময় একান্তে থাকতে পছন্দ করেন সকলে। বলা ভালো নীরবেই কাটিয়ে দেন কিছুটা সময়।
তবে এই অভিনেত্রী তার আত্মবিশ্বাসের সাথে বুঝিয়ে দিচ্ছেন তার জীবন থেকে একটা মানুষের সরে যাওয়া মানে দুঃখ বা কষ্ট নয় বরং নিজেকে আরো একটু বেশি সময় দেওয়া। বিচ্ছেদ ঘোষণার পর পরই কানের বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে যোগদান করেছিলেন তিনি। সে সমস্ত ছবিও উঠে এসেছিল সকলের সামনে।
আর এবার আরো কিছু ছবি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। যেখানে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে একটি সাদা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। যথারীতি সেখানে আত্মবিশ্বাস ফুটে উঠেছে পুরো দমে। ক্যাপশনে তুলে ধরেছেন মনের কিছু কথা। লিখেছেন, “দুই দশক পর, বিশ্ববিদ্যালয় জীবন শেষে কিছু লিখলাম। এখানে লিখছি, কিছু দিন জীবন মুষ্টিবদ্ধ হাতে আসে।
এমন সব প্রশ্ন করে যার উত্তর দেওয়ার কোনো ইচ্ছাই তার নেই।
সে তোমাকে শেখায় নীরবতার ভার, শূন্য ঘরের ভাষা, আর হাত দুটো যখন ইতিমধ্যেই পূর্ণ, তখন আশা বয়ে বেড়ানোর যন্ত্রণা । আমি এমন সব ঋতুর মধ্যে দিয়ে হেঁটেছি যখন আকাশ আমার নাম ভুলে গিয়েছিল, যখন চাঁদকেও ক্লান্ত মনে হতো, আর সকালকে মনে হতো এক গুজব।
কিন্তু অন্ধকারের এক অদ্ভুত দয়া আছে। সে ধার করা প্রতিটি আলো কেড়ে নেয়, যতক্ষণ না তোমার মনে পড়ে যে তুমি সবসময় নিজের আলো নিজেই বয়ে বেড়াচ্ছিলে। তাই এখন, আমি সূর্যের পিছু ছুটি না। আমি কেবল হেঁটে চলি। একবারে একটি শান্ত পদক্ষেপ, একটি জেদি হৃদস্পন্দন, বিশ্বাসের একটি ছোট কাজ। আর কোনোভাবে, কোনো ঘোষণা ছাড়াই, দিগন্ত নরম হয়ে আসে। বাতাস ক্ষমা করে দেয়।”

Sudeshna has been writing entertainment reports since 2021.