Anshula Kapoor: ৬ই জুলাই পরিচালক তথা চিত্রনাট্যকার রোহন ঠাক্করের সাথে বিবাহ সম্পন্ন হলো বনি কাপুরের বড় কন্যা এবং অভিনেতা অর্জুন কাপুরের বোন অনশুলা কাপুরের। এদিন সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই সমস্ত ছবি। যেখানে দেখা যায় পরিবারের সকলের সাথে আনন্দে মেতে উঠেছেন তারা।
হয়তো অনেকেই জানেন পরিচালক বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রী মোনা কাপুরের দুই সন্তান। অর্জুন কাপুর এবং অনশুলা কাপুর। এরপর শ্রীদেবীকে বিয়ে করলে সেই পক্ষের দুই সন্তান জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর। তবে মা আলাদা হলেও চার ভাই বোনের মধ্যে ভীষণ ভালো সম্পর্ক রয়েছে।
এদিন সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে বিয়ের সমস্ত ছবি। যেখানে দেখা যায় খুশি এবং জাহ্নবী সমস্ত নিয়ম রীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এছাড়া সেখানে উপস্থিত রয়েছেন কাপুর পরিবারের সকলে। সোনম কাপুর থেকে শুরু করে অনিল কাপুর সঞ্জয় কাপুর প্রমুখ তারকারা।
একইসাথে সেখানে দেখা গিয়েছে আর এক কাপুর পরিবারের সদস্য নীতু কাপুর, করিশ্মা কাপুর। এবং বরুণ ধাওয়ানকেও দেখা গিয়েছে বিয়েতে। সবমিলিয়ে বলতে গেলে এদিন চাঁদের হাট বসে গিয়েছিল তাদের বাড়িতে
নবদম্পতিকে আশীর্বাদ করেছেন সকলে।
উল্লেখ্য, বাড়ির সবাই সিনেমার দুনিয়ার সদস্য হলেও কিন্তু ইন্ডাস্ট্রিতে পা রাখেননি অনশুলা। বরং তিনি বেশ অন্যরকম কাজে নিজেকে নিযুক্ত করেছেন। বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করা থেকে শুরু করে সমাজ সেবামূলক কাজ, সবেতেই তার বেশ আগ্রহ রয়েছে। আর এবার তিনি শুরু করলেন জীবনের নতুন অধ্যায়।

Sudeshna has been writing entertainment reports since 2021.