Shreya: অস্ট্রেলিয়ায় ফের ভারতীয় পোশাকে ঝড় তুললেন জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। তিনি বুঝিয়ে দিলেন ভারতের ঐতিহ্য, সংস্কৃতিকে বিশ্ব দরবারে কীভাবে তুলে ধরা যায়। হয়তো অনেকেই জানেন এই শিল্পী গানের পাশাপাশি, পোশাক-আশাকের দিক দিয়েও বেশ আগ্রহী।
মূলত তাকে ভারতীয় পোশাক পরতেই দেখা যায় বেশি। শাড়ি, আনারকলি, সালোয়ার থেকে শুরু করে যে কোনো ভারতের ঐতিহ্যবাহী পোশাককে তিনি আত্মবিশ্বাসের সাথে তুলে ধরেন। সেরকমই এবার অস্ট্রেলিয়ায় একটি কমলা রঙের আনারকলিতে সেজে উঠেছিলেন।
হয়তো অনেকেই জানেন বর্তমানে চলছে তার ‘অপ্রতিরোধ্য: শ্রেয়া ঘোষাল’ কনসার্ট। ইতিমধ্যেই ইউরোপের একাধিক জায়গায় সেরে ফেলেছেন কনসার্টের একাংশ। আর এবার তারই আরেক অংশ হিসেবে পাড়ি দিয়েছেন অস্ট্রেলিয়ায়। এদিন একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি।
যার কয়েকটিতে দেখা যায় সাজের পর একাধিক ভঙ্গিমায় পোজ দিয়েছেন। আরো কয়েকটিতে দেখা যায় রীতিমতো ঝড় তুলেছেন মঞ্চে। এই অমলা রঙের পোশাকটিতে অসাধারণ লাগছিল তাকে দেখতে। সাবেকিয়ানার ছোঁয়ায় নিজেকে মেলে ধরেছিলেন শ্রেয়া। তাইতো পোস্ট করতেই সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে।
প্রত্যেকেই বলছেন এই পোশাকটিকে যেমন অসাধারণ লাগছে দেখতে, তেমনি এই পোশাক পরে তিনিও অনন্যা হয়ে উঠেছেন। সবমিলিয়ে ছবিগুলোর মাধ্যমে আরো একবার চর্চায় উঠে এসেছেন শ্রেয়া। উল্লেখ্য, নেপথ্যশিল্পী হিসেবে কাজ করার পাশাপাশি তিনি কনসার্টের জন্যেও সমান পরিচিত। তার এক ঝলক দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন সকলে। আর ভক্তদের সাথে ভীষণ সহজ-সরলভাবেই মিশে যান এই শিল্পী।

Sudeshna has been writing entertainment reports since 2021.