Shreya Ghoshal: নীল বেনারসীতে সেজে উঠলেন জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। তবে শাড়িতে নয় বরং সেই বেনারসী দিয়ে তৈরি একটি পোশাকে। এবার হয়তো ভাবছেন বেনারসী কাপড় দিয়ে হঠাৎ করে কী পোশাক পরিধান করলেন তিনি? আসুন তাহলে সেই বিষয়টি খোলসা করে জানা যাক।
আমরা সকলেই জানি বেনারসের কালজয়ী পোশাক হলো বেনারসী শাড়ি। ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় এই শাড়িটি পরতে পছন্দ করেন না এমন কোনো নারী নেই বললেই চলে। সেই তালিকাতে রয়েছেন শ্রেয়া ঘোষাল। শাড়ির প্রতি তার কী অগাধ ভালোবাসা তা কারোরই অজানা নয়। বিশেষ করে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ঐতিহ্যবাহী শাড়ি।
তবে এবার সেই বেনারসীকে নতুনভাবে তুলে এনেছেন সকলের সামনে। বর্তমানে চলছে তার ‘অপ্রতিরোধ্য শ্রেয়া ঘোষাল’ কনসার্ট। ইতিমধ্যেই সেই তালিকায় একাধিক দেশের নাম যোগ হয়েছে। বর্তমানে তিনি তার কনসার্ট করতে পৌঁছেছেন অস্ট্রেলিয়ায়। সেখান থেকে ভাগ করে নিয়েছেন একাধিক ছবি।
ছবিতে দেখা যাচ্ছে তিনি একে নীল রঙের বেনারসী পোশাকে সেজে উঠেছেন। ডিজাইনারের হাতে অদ্ভুত সৌন্দর্য্য পেয়েছে সেই পোশাকটি, যেটি পরে একাধিক পোজ দিয়েছেন শিল্পী। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘বেনারসের প্রতি এক প্রেমপত্র! কালজয়ী বুননের এক নতুন অভিব্যক্তি।’
পোস্ট করতেই সেগুলি ভাইরাল হয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন এই শিল্পীর সত্যিই পছন্দ রয়েছে। কীভাবে নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরতে হয় তা বেশ ভালো মতো জানেন তিনি। তাইতো অনায়াসেই ভারতীয় পোশাকে তিনি বিদেশের মাটিতে গৌরবের সাথে কনসার্ট করে আসেন।
*Koushani: ঠিক যেন বলিউডের কিয়ারা আডভানি! কৌশানীর নতুন লুক চমক লাগালো সোশ্যাল মিডিয়ায়

Sudeshna has been writing entertainment reports since 2021.